আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

সিঁথিতে সিঁদুর, পরীর লাবণ্য রূপে বড় চমক!

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০২:০০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০২:০০:২০ পূর্বাহ্ন
সিঁথিতে সিঁদুর, পরীর লাবণ্য রূপে বড় চমক!
ঢাকা, ১৮ ডিসেম্বর : প্রায় এক দশক ধরে ঢালিউড দাপিয়ে বেড়ানোর পর টালিউডে পা রেখেছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। মূলত, ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলেছে নায়িকার। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এবার সামনে এল সিনেমায় পরীমণির লুক; যেখানে পরীর চরিত্রের নাম লাবণ্য।
সম্প্রতি পরীমণি তার ফেসবুক পেজে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে পরীকে মূলত ছবির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে।
সেই পোস্টারের ক্যাপশনে পরী লেখেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’ 
পরীর এমন লুক দেখে তার ভক্তরা খুব খুশি, সেটা পোস্টের নিচে ভক্তদের করা মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে। একজন মন্তব্য করেছেন, ‘শুভকামনা রইলো। অপেক্ষায় আছি!’ আরেকজন লিখেছেন, ‘ওয়াও’। অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে পরী।’
দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমাটিতে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ছবির শ্যুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।
‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। আর ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। সেখানে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন