আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

মাধবপুরে ডায়রিয়া প্রকোপ

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৩ ১০:০৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৩ ১০:০৬:২৩ পূর্বাহ্ন
মাধবপুরে ডায়রিয়া প্রকোপ
মাধবপুর, (হবিগঞ্জ) ২৯ এপ্রিল : মাধবপুরে হঠাৎ করে ডায়রিয়ার প্রাদূর্ভাব  দেখা দিয়েছে। গত এক মাসে সাড়ে তিনশত ডায়রিয়া আক্রান্ত রোগী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে চিকিৎসা  নিয়েছেন। সিট খালি না থাকায় অনেক ডায়রিয়া রোগী কে ফ্লোরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বাস্তবে উপজেলায় ডায়রিয়া আক্রান্তের চিত্র ভিন্ন। স্থানীয় হাট বাজারের ফার্মেসী ও বিভিন্ন ক্লিনিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে  বিভিন্ন বয়সের কয়েকশ মানুষ  চিকিৎসা  নিচ্ছেন। তবে ডায়রিয়া আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়। প্রচন্ড তাবদাহ, বিশুদ্ধ পানির সংকট-ই  ডায়রিয়া প্রকোপ দেখা দেয়ার অন‍্যতম কারণ। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  এ এইচ এম ইশতিয়াক মামুন জানান, ব‍্যাকটেরিয়াল ইনফেশন, ভাইরাল ইনফেকশন, পানি ও খাদ‍্যে বিষক্রিয়া সহ নানা কারনে  ডায়রিয়া সংক্রমণের কারণ।  ডায়রিয়া  আক্রান্ত অসংখ্য  রোগী প্রতিদিন হাসপাতালের আউট ডোর ইনডোরে চিকিৎসার জন‍্য আসছে। একজন নার্স জানান, ডায়রিয়া রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে গিয়ে হাফিয়ে উঠছি। ডায়রিয়া আক্রান্ত  এক রোগীর স্বজন অভিযোগ করেন বাজার থেকে ওসুধ ও স‍্যালাইন ক্রয় করতে হয়েছে।ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান  হাসপাতালে  স‍্যালাইন ও ওসুধের  কোন সংকট নেই। সকল ডায়রিয়া রোগীর চিকিৎসা ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ হয়। ডাক্তার নার্সরা আন্তরিকতার সঙ্গে  চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ