আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

যথাযোগ্য মর্যাদায় বৃটেনের কার্ডিফে মহানবিজয় দিবস উদযাপন

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১২:৪৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১২:৪৮:০৮ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদায় বৃটেনের কার্ডিফে মহানবিজয় দিবস উদযাপন
কার্ডিফ, ১৮ ডিসেম্বর : যথাযোগ্য মর্যাদায় ও  ভাবগাম্ভীর্যের  সাথে গণতন্ত্রের মাতৃভূমি  নামে খ্যাত মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে 
ফুলেল শ্রদ্ধা, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন  ও আলোচনা সভার মাধ্যমে গত ১৬ ই ডিসেম্বর  বাংলাদেশের ৫৪ তম  মহান বিজয় দিবস বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সফলভাবে  উদযাপন করা হয়েছে। 
কার্ডিফের সাবেক লর্ড মেয়র নব প্রজন্মের মেধাবী মূখ কাউন্সিলার ড. বাবলিন মল্লিক এর সভাপতিত্বে এবং  ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ  শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায়  অনুষ্ঠিত সভায় কমিউনিটি ব্যাক্তিত্ব মাসুদ আহমেদ, আসাদ মিয়া, আসরাফ হোসেন, মুজিবুর রহমান, ইউসুফ খান জিমি, সেলিম আহমদ, আবুল কালাম মুমিন, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, সিতাব আলী,  মাহমুদ আলী ফয়ছল রহমান, নুরুল ইসলাম, রাসেল আহমদ, নুরুল আলম, তমসির আলী, আফরাজ আহমেদ,   শেখ রায়হান, বদরুল হক মনসুর, ইমরান মিয়া,বেলাল আহমেদ,  হারুন মিয়া, বেলাল খান, ইমরান হোসেন, মোহাম্মদ ফয়ছল মনসুর, যুবেদুর রহমান,সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
আলোচনার পূর্বে কার্ডিফের বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদেশীদের উপস্থিতিতে লোকে লোকারন্য হয়ে ওঠে কার্ডিফ শহীদ মিনার। লন্ডন সময় ১২ টা ১ মিনিটের সময় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট  ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি,ওয়েলস বিএনপি, ওয়েলস যুবদল, ওয়েলস আওয়ামী লীগ, ওয়েলস যুবলীগ, নিউপোট যুবলীগ ওয়েলস ছাত্রলীগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওন, ও  নিউপোর্ট শাখা, অর্গেনাইজেশন ফর দ্যা রেকগনিশন অফ্ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দা ইউনাইটেড নেশনস ইউকে সাউথ ওয়েলস শাখা, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস বাংলাদেশ সোসাইটি, ওয়েলস বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশন,ও  দলমত নির্বিশেষে কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মানুষ প্রত্যেকেই ফুলের তোড়া হাতে নিয়ে শহীদ বেদিতে ১২ টা ১ মিনিটের সময় মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে একে একে পুষ্পমাল্য অর্পণ করেছেন। 
আলোচনায় বক্তারা এ দিনটি বাঙালি জাতির বিশাল অর্জন ও গৌরবের  উল্লেখ করে বলেন যাদের কারণে আমরা লাল বৃত্ত সবুজ পতাকা পেয়েছি, প্রবাসের মাটিতে একেকজন রাষ্ট্রদূত হিসাবে আমরা বাংলাদেশের পতাকা বহন করে চলছি,সেই সব বীরদের অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করা সহ সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। 
পরিশেষে কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর  উপস্থিত সবাইকে আজকের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি