আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভা

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১১:১০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১১:১০:১২ পূর্বাহ্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভা
লন্ডন, ১৯ ডিসেম্বর :  ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ ডিসেম্বর বুধবার বিকেলে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৩-২০২৪ খ্রিস্টাব্দের প্রেসিডেন্ট আনসার আহমদ উল্লাহ এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া এবছরের শেষ প্রাণবন্ত এ অনুষ্ঠানে বিগত দিনের রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন ফাইল হস্তান্তর হয়। 
সভার শুরুতেই ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৩-২০২৪ খ্রিস্টাব্দের প্রেসিডেন্ট/সেক্রেটারী দায়িত্ব হস্তান্তর করেন নতুন কমিটির ২০২৪-২০২৫ খ্রিস্টাব্দের প্রেসিডেন্ট/সেক্রেটারী কাছে। পরে নতুন কমিটির ১ম ইসি মিটিং অনুষ্ঠিত হয়। 
বিদায়ী প্রেসিডেন্ট আনসার আহমদ উল্লাহ ফাইল প্রদান করেন নতুন অর্থবছরের  প্রেসিডেন্ট সাজিদুর রহমানের কাছে এবং বিদায়ী সেক্রেটারী জুবায়ের আহমদ নতুন সেক্রেটারি মিজানুর রহমান মীরুর কাছে সেক্রেটারীর ফাইল হস্তান্তর করেন। 
পরে ২য় পর্বে নতুন অর্থবছরের সভাপতি সাজিদুর রহমান ২০২৫ খ্রিস্টাব্দের বার্ষিক পরিকল্পনা তুলে ধরেন। সবাইকে শুভেচ্ছা জানান নবাগত সেক্রেটারী মিজানুর রহমান মীরু। 
নতুন কমিটির প্রথম ইসি মিটিং এ ব্যাপারে  আলোচনা শেষে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। 
বিশেষ করে ২০২৪ খ্রিস্টাব্দের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও আনুষ্ঠানিক অভিষেক পর্ব এজিএমের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার অনুষ্ঠিত হবে বলে সভায় অবহিত করা হয় এবং অনুষ্ঠানের বাজেটে সকলের সাধ্যমত সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান করা হয়।
এ সভায় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শিক্ষাবৃত্তি ২০২৫ খ্রিস্টাব্দের যথাসময়ে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। তাছাড়া এ সভায় মানবিক আবেদন ও অন্যান্য বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।  আলোচনায় অংশ নেন- বিদায়ী প্রেসিডেন্ট আনসার আহমদ উল্লাহ, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান, নতুন দায়িত্ব গ্রহণকারী সভাপতি সাজিদুর রহমান, নতুন সেক্রেটারী মিজানুর রহমান মীরু, বিদায়ী সেক্রেটারী জুবায়ের আহমেদ, জামাল আহমেদ খান, সাহেদা রহমান,  এস কে এম আশরাফুল হুদা, আসমা মতিন, মুহাম্মদ সালেহ আহমদ, আব্দুল বাসির, এ রহমান অলি, মির্জা আবুল কাসেম ও ইমদাদুন খানম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০