আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার

ডেট্রয়েটে অ্যামাজন ডেলিভারি ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০২:২৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০২:২৯:২৭ পূর্বাহ্ন
ডেট্রয়েটে অ্যামাজন ডেলিভারি ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫
ডেট্রয়েট, ২০ ডিসেম্বর : ডেট্রয়েট পুলিশ এই সপ্তাহে অ্যামাজন ডেলিভারি ট্রাকে ডাকাতির সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ডেট্রয়েট পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র কর্মকর্তা জাস্টিন হার্ন জানান, মঙ্গলবার রাতে ইস্ট আউটার ড্রাইভের কাছে করভিলের ৫৭০০ ব্লকে এক চালক যখন প্যাকেজ ডেলিভারি দিচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায় এবং কালো পোশাক পরা তিন ব্যক্তি ডাকাতির ঘোষণা দেয়। ডাকাতরা চালক ও ট্রাক থেকে বেশ কয়েকটি প্যাকেট নিয়ে একটি এসইউভিতে করে পালিয়ে যায়। 
মিশিগান রাজ্য পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এক্স-এ পোস্ট করা একটি এজেন্সি হেলিকপ্টারের ফুটেজে দেখা গেছে, ইস্টপয়েন্টের একটি ঠিকানায় জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় ডাকাতিতে ব্যবহৃত গাড়ি থেকে তিনজন নেমে আসে, তারপর ভিতরে ফিরে আসে এবং গাড়িটি চলে যায়। এমএসপি অনুসারে, গাড়িটি শেষ পর্যন্ত বার্কশায়ার এবং গ্রিনসবোরো স্ট্রিটে বিধ্বস্ত হয় এবং রাজ্য পুলিশের পোস্ট করা ফুটেজে পাঁচজনকে বেরিয়ে আসতে এবং পায়ে হেঁটে পালাতে দেখা যায়। রাত সাড়ে ১০টার দিকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান হার্ন। গাড়িটি জব্দ এবং কিছু প্যাকেট উদ্ধার করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে ধর্মীয় আয়োজনে অন্নকূট উৎসব

আটলান্টিক সিটিতে ধর্মীয় আয়োজনে অন্নকূট উৎসব