আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদযাপিত

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:০৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:০৪:২২ পূর্বাহ্ন
বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদযাপিত
লন্ডন, ২২ ডিসেম্বর : যথাযোগ্য মর্যাদায় ও  ভাবগাম্ভীর্যের সাথে বাংলাদেশের ৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষে  গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারেল, মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে গত ২১ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় বিজয় ফুল কর্মসূচী সমাপনী অনুষ্ঠান ও  বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 
বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং বাংলা স্কুল কমিটির ট্রেজারার এস এ খান লেনিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটি সংগঠক আক্তার উজ্জামান কুরেশি নিপু, আলহাজ্ব আনা মিয়া, এস এ রহমান মধু,  দেওয়ান টুটুল চৌধুরী, শেখ আতিকুজ্জামান, শামীম চৌধুরী, স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত,অবিভাবক মাহমুদ হোসেইন ও সৈয়দ রুহুল রহমান বক্তব্য রাখেন। 
সভায়  মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদানদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।
সভার সভাপতি, বাংলা স্কুল কমিটির সেক্রেটারি ও  ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সহ বক্তারা বলেন, বাঙ্গালী জাতির সর্ব শ্রেষ্ট অর্জন এ বিজয় আমাদের অহংকার। তাই স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে  প্রবাসে বেড়ে উঠা নব প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেছেন বক্তারা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা