আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ০১:১৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ০১:১৯:২৭ অপরাহ্ন
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত
লন্ডন, ২২ ডিসেম্বর : মহান বিজয় দিবস উপলক্ষে গ্রেটার চট্রগ্রাম এসোসিয়েশন, ইউকে এর উদ্যোগে এসোসিয়েশনের নিজ অফিসে এক আলোচনা সভা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর শুক্রবার দুই পর্বে অনুষ্ঠিত আলোচনায় সঞ্চালনা করেন ট্রাস্টি মোহাম্মাদ আলী রেজা ও শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে হাকিম তেলোয়াত করেন মিলানো জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা জোনায়েদ সোবহান। সভায় সভাপতিত্ব করেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের সম্মানিত ট্রাস্টি ব‍্য‍ারিস্টার আবুল মনসুর শাহজাহান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অফ বারকিং এন্ড ডেগেনহামের মেয়র কাউন্সিলর মঈন কাদেরি, নিউহাম বারার স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, টাওয়ার হ্যামলেটস এর স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, বারকিং এন্ড ডেগেনহাম এর কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি,  লন্ডন বারা অফ নিউহামের কাউন্সিলর মুজিবুর রহমান, যুক্তরাজ্য উদীচী শিল্প গোষ্টির সভাপতি গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার আলামগীর, মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান, বিশিস্ট নাট্যকার তাপস চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর আলোচনায় অংশ গ্রহন করেন মেয়র কাউন্সিলর মঈন কাদেরি, স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কাউন্সিলর মুজিবুর রহমান, গোলাম মোস্তফা, মুক্তিযুদ্ধের সংগঠক জিসিএ উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলামগীর, মুক্তিযোদ্ধা দেওয়ান গাজী।
সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, ব্যরিস্টার আবুল মনসুর শাহজাহান, শওকত মাহমুদ টিপু, মোহাম্মাদ কায়সার, মাসুদুর রহমান, কুতুবুল আলম, রাজ্জাকুল হায়দার বাপ্পী, শওকত উসমান, নরুন নবী, আসমা আলম, ডাক্তার মিফতাউল জান্নাত প্রমুখ।
কবিতা আবৃতিতে অংশ গ্রহন করেন, লুনা তানজিনা, আসমা আলাম ও মোহাম্মাদ আলী রেজা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বেশ কিছু সংখ্যক শিশুরা অংশহ গ্রহন করেন। অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। নরুন নবীর সঞ্ছালনায় পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শম্পা দেওয়ান, নরুন নবী, মাহবুবুল আলাম সায়েদ, শওকত মাহমুদ টিপু, মীর রাশেদ আহমেদ প্রমুখ।
সভার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসী বাঙ্গালিদের সাহসী ভুমিকা তুলে ধরেন। মুক্তিযুদ্ধের গুরুত্ব আমদের করনীয় নিয়ে আলকপাত হয়। বক্তারা প্রবাসে নুতন প্রজন্মের কাছে, নিজ নিজ পরিবারের সন্তানদের মধ্যে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সহজভাবে তুলে ধরতে অভিবাবকদের প্রতি আহবান জানান। তারা বাংলাদেশ সম্পর্কে জানতে না পারলে আগামীতে প্রবাসে নুতন প্রজন্ম চিন্তা চেতনার দিক থেকে বাংলাদেশ থেকে বিছিন্ন হয়ে পডবে।
শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর ধনে ধন্য পুস্পে ভরা গান টি সমবেত কন্ঠে পরিবেশন করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০