আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

নবীগঞ্জে ত্রাস সৃষ্টি করে নিরিহ পরিবারের উপর হামলা, বাড়ীঘর ভাংচুর : আহত ৪

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৩:৩৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৩:৩৫:২৪ অপরাহ্ন
নবীগঞ্জে ত্রাস সৃষ্টি করে নিরিহ পরিবারের উপর হামলা, বাড়ীঘর ভাংচুর : আহত ৪
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ২২ যিসেম্বর : উপজেলার ষাইটকাহন গ্রামে নিরিহ পরিবারের বাড়ীঘরে ত্রাস সৃষ্টি করে হামলা ও ভাংচুর করেছে প্রভাবশালী গোষ্ঠী। এ সময় হামলায় নারীসহ ৪জন আহত হয়। গুরুতর আহত সুনিকা বেগম নামে এক বৃদ্ধা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি ওই গ্রামের জামাল মিয়ার স্ত্রী। অন্য আহতরা হলেন জামাল মিয়ার ছেলে শাহান মিয়া, লেবু মিয়ার ছেলে পাভেল মিয়া ও আব্দুল মিয়ার ছেলে পাবেল মিয়া। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারও লুট হয়। শুক্রবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ষাটকাহন গ্রামের মৃত তাহিদ মিয়ার ছেলে পাহের মিয়া ও তার আত্মীয়-স্বজন জামাল পরিবারকে ভিটে ছাড়া করার জন্য বারবার হুমকি দিলে এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকালে পাহের মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করে জামাল মিয়ার বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। এ সময়
গুরুতর জখম হয় শাহান মিয়া, সুনিকা বেগম, পাভেল মিয়া ও আব্দুর রহমান। পরে তার ঘরের সামনের ও পিছনের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে স্টিলের আলমারী ভেঙ্গে নগদ ১ লাখ ২৩ হাজার টাকা, স্বর্ণের আংটিসহ বিভিন্ন  মালামাল লুট করে। আহতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আসামীরা সুনেকা বেগমের উপর পুনরায় হামলা করার চেষ্টা করলে সেখানে চিকিৎসা না করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাহান মিয়া ও পাভেল মিয়াকেও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানান, খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স