আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

ডাকাতি, মাতলামি, একাধিক ব্যক্তির উপর হামলার দায়ে এক ব্যক্তি গ্রেপ্তার 

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৩:৪৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৩:৪৯:২৩ অপরাহ্ন
ডাকাতি, মাতলামি, একাধিক ব্যক্তির উপর হামলার দায়ে এক ব্যক্তি গ্রেপ্তার 
মার্শাল টাউনশিপ, ২৩ ডিসেম্বর : ডাকাতির পর মাতলামি ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একাধিক ব্যক্তিকে আক্রমণের অভিযোগে  এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, চিকিৎসার সময় হাসপাতালের কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করেন তিনি। অভিযোগের অপেক্ষায় ওই ব্যক্তিকে ক্যালহাউন কাউন্টি কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
ক্যালহাউন কাউন্টি শেরিফের অফিসের ডেপুটিদের রোববার ভোর তিনটার দিকে মার্শাল টাউনশিপের আই-৯৪ ইন্টারচেঞ্জের কাছে ইন্টারস্টেট ৬৯ এর একটি স্থানে একজন গাড়িচালকের সহায়তার প্রয়োজন বলে একটি প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছিল, প্রাথমিক তদন্তে বলা হয়েছে। তারা  ঘটনাস্থলে পৌছে দেখেন এক গাড়িচালক নেশাগ্রস্ত ও অসহযোগিতামূলক। প্রত্যক্ষদর্শীরা তাদের জানিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একাধিক ব্যক্তিকে আক্রমণ করে ওই ব্যক্তি।  ওই ব্যক্তি গ্রেপ্তারের বিরোধিতা করলেও পুলিশ তাকে বশ করে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ, হাসপাতালের কর্মীদের মারধর করেন তিনি। কর্মকর্তারা জানিয়েছেন, সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে কালামাজু কাউন্টিতে সশস্ত্র ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোঁজা হচ্ছিল। শেরিফ অফিস ও মার্শাল পুলিশ ডিপার্টমেন্টের তদন্তকারীরা ওই ব্যক্তির গাড়ি তল্লাশি করে চুরি যাওয়া মালামাল ও একটি অস্ত্র উদ্ধার করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা জানিয়েছে, উদ্ধার হওয়া জিনিসগুলো কালামাজু কাউন্টি শেরিফের অফিসে হস্তান্তর করা হয়েছে। গোয়েন্দারা বলেছেন যে তদন্ত চলছে এবং ঘটনা, ডাকাতি বা সন্দেহভাজন সম্পর্কে যে কারও কাছে তথ্য রয়েছে তাদের ক্যালহাউন কাউন্টি শেরিফের অফিসে (269) 781-0880 এই নম্বরে কল করতে হবে। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ