আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

ডেট্রয়েটের পূর্বাঞ্চলে বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১১:২৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১১:২৫:৩৭ অপরাহ্ন
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত
গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মহিলাটিকে খুঁজছে পুলিশ/Detroit Police Department

ডেট্রয়েট, ২৪ ডিসেম্বর :  শহরের পূর্ব দিকে একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত এক মহিলাকে গ্রেপ্তার করেছে। ডেট্রয়েট পুলিশ ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ম্যাক অ্যাভিনিউয়ের কাছে ম্যাকক্লেলান অ্যাভিনিউ এবং লেসিং স্ট্রিট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা দেখতে পান, ২০ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে সন্দেহভাজনরা একটি কালো রঙের এসইউভিতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। কর্তৃপক্ষ এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এক নারীর দুটি ছবি প্রকাশ করেছে এবং তাকে সনাক্ত করতে জনগণের সহায়তা চেয়েছে। মঙ্গলবার অপরাহ্নে পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ এখনো তার পরিচয় প্রকাশ করেনি। এই ঘটনার সাথে সম্পর্কিত যে কোনও তথ্য থাকলে ডিপিডির মেজর ক্রাইমস ইউনিটকে 313-596-2260 বা ক্রাইম স্টপার্সকে 1-800-Speak-Up কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা