আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন
সিলেট বিভাগীয় পরামর্শ সভায় আব্দুল কাইয়ুম চৌধুরী

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে দেশের ক্রীড়াঙ্গন উৎসবমুখর

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০২:৩৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০২:৩৯:৫৯ পূর্বাহ্ন
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে দেশের ক্রীড়াঙ্গন উৎসবমুখর
সিলেট, ২৫ ডিসেম্বর : সিলেট জেলা বিএনপির সভাপতি ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের পট পরিবর্তনের পর স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও অগ্রগতিতে জিয়া পরিবারের অবদান অপরিসীম। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সমস্ত ক্রীড়া সংস্থাগুলোকে দলীয় ও পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল। নির্লজ্জ দলীয়করণের ফলে দেশের ক্রীড়াঙ্গন আজ জীর্ণশীর্ণ অবস্থায় এসে পৌঁছেছে। তারেক রহমানের নির্দেশনায় দেশের যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিত্রাণ দিতে দেশের ক্রীড়াঙ্গনকে আবারো সচল করার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে মহানগরীর কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জ মিলনায়তনে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে বিভাগীয় পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে সভা পরিচালনা কালে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশের ক্রীড়াঙ্গনের নতুন এ অগ্রযাত্রায় দৃষ্টান্ত স্থাপন করবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ক্রীড়াঙ্গনকে উৎসবমুখর রূপ দেওয়ার জন্যই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট।
সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ূন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, আব্দুল ওয়াহিদ সুহেল, সাংগঠনিক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম ও কোহিনূর আহমেদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম,  মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী শামিম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, জেলা বিএনপি সহ ক্রীড়া সম্পাদক সুমেল চৌধুরী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল, জিয়া ক্রিকেট টুনামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ হোসেন, জিয়া ক্রিকেট টুনামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য মাছুম চৌধুরী, রণি পাল, রুবেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর