আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

জাতীয় ঐক্যের  ডাক দিলেন মিজানুর রহমান আজহারী

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০১:৫২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০১:৫২:২২ পূর্বাহ্ন
জাতীয় ঐক্যের  ডাক দিলেন মিজানুর রহমান আজহারী
চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর : কক্সবাজারের পেকুয়া তাফসিরুল কোরআন মাহফিল থেকে আলেম-ওলামাসহ দেশবাসীকে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় কক্সবাজারের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মোফাসসিরের বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, বাহাসের দিন শেষ, ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ। নামাজ কায়েম করতে হবে, জাকাত দিতে হবে, নারীদের পর্দায় থাকতে হবে এই বিষয়গুলোতে আমরা সকলে একমত। বৈষম্যবিরোধী বাংলাদেশ চাই এতেও আমরা একমত। স্বাধীনতা সার্বভৌত্বের প্রশ্নেও সকলকে এক হতে হবে। ইস্যুভিত্তিক ঐক্যবদ্ধ হতে হবে। মাহফিলে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত সকলের জন্য দোয়া করেন।
তিনি পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের বাণীর পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে বলেন, ‘নতুন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রোল মডেলের নজির দেখিয়েছে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকান্ডের পরও মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছে, মন্দিরে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা গুজব প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে যা বন্ধুসুলভ আচরণ নয় বরং তাঁরা নিজেদের নিয়ে না ভেবে প্রভুত্ব আচরণ দেখাচ্ছে। এছাড়া তিনি ভয়েস অফ আমেরিকার জরিপের উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলাদেশে এখন আগের চাইতে সংখ্যালঘুরা নিরাপদে আছে এবং ভারত গুজব ছড়ানোর জায়গায় বিশ্বে শীর্ষে রয়েছেন।
আলোচনার বিষয়বস্তু অনুযায়ী ঐক্যের সুফলের বর্ণনা দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুছ রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করে ঐক্যের নজির সৃষ্টি করেছেন, ঠিক তেমনি এই সময়ে জাতীয় পরাশক্তি যেন দূর্বল ভাবতে না পারে সে জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী বিনির্মানে কাজ করতে হবে। নয়তো আন্তর্জাতিক পরাশক্তি দেশগুলো দূর্বল ভেবে আমাদের কাছ থেকে ট্রানজিট অথবা সেন্টমার্টিন দাবি করে বসবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি