আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

বাংলা প্রেসক্লাব মিশিগানের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১২:৫৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১২:৫৩:৪২ পূর্বাহ্ন
বাংলা প্রেসক্লাব মিশিগানের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
ওয়ারেন, ৭ অক্টোবর : গতকাল রোববার বাংলা প্রেসক্লাব মিশিগানের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মাইল কাছে ২৮৭২২ রায়ান রোডে এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের মিশিগান প্রতিনিধি আশিক রহমান।
সভায় আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা হয়। প্রেসক্লাব সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমকে আরো বেগবান করা এবং বাৎসরিক আনন্দ ভ্রমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া সভায় আগামী শনিবার (৭ জানুয়ারী) বার্ষিক মধ্যাহ্ন ভোজের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি সৈয়দ শাহেদুল হক, প্রাক্তন সভাপতি  সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্যী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক আরটিভি'র যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামারুজ্জামান হেলাল, সহকারী সম্পাদক টিবিএন২৪ এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাংলাভিশন ও নিউইয়র্ক সময় পত্রিকার মিশিগান প্রতিনিধি সাহেল আহমদ জনকন্ঠের মিশিগান প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাংবাদিক দেওয়ান কাওসার প্রমুখ।  

সৈয়দ শাহেদুল হক বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। লক্ষ প্রাণের তাজা রক্ত ও মা, বোনের সম্ভ্রমহানির মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল। যে লক্ষ নিয়ে ৭১ সালে বিজয় অর্জিত হয়েছিল তার ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারিনি। যার কারণে গণতন্ত্রের স্বাধীন যাত্রাপথে বার বার আমরা হোঁচট খেয়েছি এখনো খাচ্ছি। তিনি বলেন, বিজয়ের ৫৩ বছর পার হয়েছে তবুও দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এখনো সংগ্রাম করতে হচ্ছে। সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে দুর্নীতি, বৈষম্য, নির্যাতন থাকবে না। মানুষের ভোটাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। এই সমস্যাগুলো সমাধানের জন্য সকলের একসাথে কাজ করা উচিত। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চলে গেলেন হবিগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা সুব্রত চক্রবর্তী

চলে গেলেন হবিগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা সুব্রত চক্রবর্তী