আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

দারুল উলূম ডেট্রয়েটের উদ্যোগে ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৩:০৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৩:০৬:০৭ পূর্বাহ্ন
দারুল উলূম ডেট্রয়েটের উদ্যোগে ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত 
ডেট্রয়েট, ৩০ ডিসেম্বর : ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলূম ডেট্রয়েট-এর উদ্যোগে ২৮ ডিসেম্বর  শনিবার মসজিদুন নূর ডেট্রয়ট ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।  
দারুল উলূম ডেট্রয়েটের হাফেজ মাওলানা নুরুল ইসলাম সুফিয়ানের সভাপতিত্বে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিভিন্ন তাত্ত্বিক দ্বীনি আলোচনার মধ্য দিয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা জাবেদ আহমদ ও মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা তাফাজ্জুল হক আমিনের সঞ্চালনায় উক্ত ইসলামিক কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন নিউইয়র্ক জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতীব  হযরত মাওলানা মির্জা আবু জা'ফর বেগ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন নিউইয়র্ক-এর ইমাম ও খতীব মুফতি ইউসুফ চৌধুরী। 
মহতি এই ইসলামিক কনফারেন্সে উপস্থিত ছিলেন, দারুল উলূম ডেট্রয়েট-এর মুহতামিম মুফতি খায়রুল আমিন, মসজিদুন নূর ডেট্রয়েট-এর ইমাম ও খতীব মাওলানা আবু সিদ্দিক, মুহাম্মাদিয়া মসজিদ ডেট্রয়েট-এর ইমাম ও খতীব মাওলানা শাহজাহান, বায়তুল মোকাররম মসজিদ ডেট্রয়েট-এর ইমাম ও খতীব হাফেজ মাওলানা আহমদ কাসিম, মসজিদুল ফাতহ ওয়ারেন-এর ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুল বাসিত, এমডা মসজিদ স্টালিং হাইটস-এর ইমাম ও খতীব মুফতি তা'জিম আহমদ খান প্রমুখ। উক্ত কনফারেন্সে মাদরাসার শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ এছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন সিটির বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে প্রোগ্রামটি প্রাণবন্ত হয়ে উঠে। পরিশেষে মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ দুআর মাধ্যমে কনফারেন্স সমাপ্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক