আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

ডিয়ারবর্নে নববর্ষের প্রাক্কালে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৬:৫৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৬:৫৬:০৯ অপরাহ্ন
ডিয়ারবর্নে নববর্ষের প্রাক্কালে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
ডিয়ারবর্ন, ৩১ ডিসেম্বর : মঙ্গলবার সকালে দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি তদন্ত করছে ডিয়ারবর্ন পুলিশ। পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪০ বছর বয়সী ডিয়ারবর্নের বাসিন্দা ওই আরোহী শেফার রোড ও কোলসন স্ট্রিটের কাছে তার বৈদ্যুতিক বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইউটিলিটি পোলে ধাক্কা মারেন। নববর্ষের আগের দিন বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ডিয়ারবর্ন ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা সাইকেল আরোহীকে জীবন রক্ষার ব্যবস্থা করে এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরিবারকে না জানানো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় গোপন রাখা হচ্ছে, তিনি হেলমেট বা সুরক্ষা সরঞ্জাম পরেননি। পুলিশ এবং ওয়েইন কাউন্টি মেডিকেল এক্সামিনারের অফিস তার মৃত্যুর কারণ নির্ধারণে একযোগে কাজ করছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি