আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১১:২১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১১:২১:২২ পূর্বাহ্ন
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১ জানুয়ারী : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া নামক স্থানে বৈদ্যুতিক খুঁটির একটি লড়িকে  ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহমদ আলী সুমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। বুধবার (০১ জানুয়ারী) দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ আলী সুমন (২১) বাহুবল উপজেলার চলিতাতলা গ্রামের ছুরাব উল্লার ছেলে। আহতরা হলেন, মোটরসাইকেল চালক বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের আরজু মিয়ার ছেলে কামরান আহমেদ (২১) ও একই গ্রামের আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২০)। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, বাহুবল থেকে একটি মোটরসাইকেল যোগে সিলেট যাচ্ছিলেন তিন বন্ধু কামরান আহমেদ, সুমন আহমেদ ও আহমদ আলী সুমন। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র সামনে থাকা একটি  বৈদ্যুতিক খুঁটি বুঝাই একটি লড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি মহাসড়কে দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আহমদ আলী সুমন (২১) ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কামরান আহমেদ (২১) ও সুমন আহমেদ (২০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০