আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

বর্ষবরণে মিশিগানে নানা আয়োজন 

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৩:৩৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৩:৩৬:১০ অপরাহ্ন
বর্ষবরণে মিশিগানে নানা আয়োজন 
ওয়ারেন, ১ জানুয়ারী : থার্টি ফাস্ট নাইটের মাধ্যমে নতুন বছরকে বরণ করেছে মিশিগানের প্রবাসী বাঙ্গালীরা।মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজ্যের বিভিন্ন সিটিতে বসবাসরত বাংলাদেশিরা কমিউনিটি হল, রেষ্টুরেন্ট কিংবা বাসা-বাড়িতে নববর্ষকে ঘিরে বাঁধভাঙা উল্লাস করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা পরিবার-পরিজন নিয়ে নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে অংশ নেন।

রাত ৮টায় নগরীর ২২২০১ মেমফিস রোডস্থ মৃধা বেঙ্গলী কালচারাল সেন্টার প্রবাসী বাঙ্গালীদের উদ্যোগে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নাচ-গান-ডিজে পার্টিসহ ছিলো নানান আয়োজন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন মিশিগানের জনপ্রিয় কন্ঠশিল্পী পৃথা দেব, সুস্মিতা চৌধুরী, রাহুল দাশ, কেয়া দেব, শর্মি চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী। অনুষ্ঠানে মহিলা এবং শিশুরা মিউজিক্যাল চেয়ার খেলায় অংশগ্রহণ করেন। মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন সুস্মিতা চৌধুরী, পৃথা দেব ও পপি সেন। শিশুদের প্রতিযোগীতায় বিজয়ীরা হলো- প্রথম সুষমা, দ্বিতীয় অরুশ এবং তৃতীয় স্বর্নিকা।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও  অন্যান্য আয়োজনে অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে উঠে। শেষভাগে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নতুন বছর বরন  উপলক্ষে ছিল রকমারি খাবারের বিশাল আয়োজন। কমলেন্দু পালের ছোলা ভুনা  ছিল সেই রকম মাজাদার। বিশ্বজিত এন্দের স্পন্সরে  তুলতুলে নরম পাঁঠার মাংস জমিয়ে খেয়েছেন সবাই।


এছাড়া  নগরীর অভিজাত দেশি হলে থার্টি ফাস্ট নাইটের অনুষ্ঠানে মধ্য রাত পর্যন্ত ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচেপড়া ভিড়। বর্ণিল আয়োজনে নাচ-গান ও ডিজে পার্টিতে মাতোয়ারা ছিলেন আগত অতিথিরা। ডিনার এবং  র‌্যাফল ড্রয়ের মাধ্যমে শেষ হয় সকল আনুষ্ঠানিকতা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা