আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তারা

পাঠকের হৃদয় জয় করেছে সুপ্রভাত মিশিগান

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১১:১৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০১:০৬:১৯ পূর্বাহ্ন
পাঠকের হৃদয় জয় করেছে সুপ্রভাত মিশিগান
ওয়ারেন, ০১ জানুয়ারী : সুপ্রভাত মিশিগান পাঠকদের হৃদয় জয় করেছে। নিউজ পোর্টালটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। পত্রিকাটির ৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে গতকাল রাতে নগরীর ২২০২১ মেমফিস রোডস্থ মৃধা বেঙ্গলী কালচারাল সেন্টারে অবস্থিত পত্রিকার কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 
সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরীর সঞ্চালনায় উক্ত উনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান বাংলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহসান। বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান বাংলা প্রেসক্লাবের সভাপতি, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ শাহেদুল হক, শিব মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, সুপ্রভাত মিশিগানের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ডিবিসি নিউজের আশিক রহমান, ঢাকা পোস্ট ও টিবিএন২৪  এর তোফায়েল রেজা সোহেল, বাংলা ভিশনের সাহেল আহমদ, মোরারজী শর্ম্মা রিঙ্কু প্রমুখ। 

বক্তারা আরো বলেন, ৬ বছর আগে প্রবাসী বাঙালির মুখপত্র হিসেবে পত্রিকাটির পথচলা শুরু হয়েছিল। সাফল্যের সঙ্গে ছয় বছর পেরিয়ে আজ ৭ বছরে পা রেখে পূর্ণতা দিতে পেরেছে। কারণ সুপ্রভাত মিশিগান স্থানীয় সংবাদের পাশাপাশি বাংলাদেশের কৃষ্টি কালচারসহ বিভিন্ন সংবাদ প্রকাশ করছে। অন লাইন পোর্টালটি সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।  সেই সাথে বক্তারা পত্রিকার বিভিন্ন ভূমিকা তুলে ধরার পাশাপা‌শি সুপ্রভাত মিশিগানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা পর্ব শেষে উপস্থিত সুধীজন ও অতিথিদের সাথে নিয়ে কেকে কেটে ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয় ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ