আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
 অপহৃত দুই শিশু উদ্ধার : গ্রেফতার ৩

নর্থফিল্ড টাউনশিপে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৩:৩৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৩:৩৫:১৫ অপরাহ্ন
নর্থফিল্ড টাউনশিপে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১
নর্থফিল্ড টাউনশিপ, ২ জানুয়ারী : ওয়াশটেনাও কাউন্টিতে বুধবার রাতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা আরও জানিয়েছে, ট্রিপল শুটিংয়ের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে নর্থফিল্ড টাউনশিপ পুলিশকে ইউএস ২৩ ও ইস্ট নর্থ টেরিটোরিয়াল রোডের কাছে নোলার বেন্ড রোডের ২০০০ ব্লকের একটি বাড়িতে গোলাগুলির খবর দেওয়া হয়। জনপদটি অ্যান আরবার থেকে প্রায় ১০মাইল উত্তরে। 
কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির ভেতরে দুজনকে নিহত ও আরেকজনকে আহত অবস্থায় দেখতে পান। তিনজনেরই শরীরে গুলির ক্ষত ছিল। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। তদন্তকারীরা জানিয়েছেন, গুলি চালানোর পর ওই বাড়ি থেকে দুই শিশুকে অপহরণ করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। নর্থফিল্ড টাউনশিপ পুলিশ জানিয়েছে, শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অ্যান আরবার পুলিশ, ওয়াশটেনাও কাউন্টি শেরিফ অফিস ও মিশিগান রাজ্য পুলিশের সহায়তায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বলেও জানিয়েছে তারা। সন্দেহভাজন তিনজনকেই অভিযোগের অপেক্ষায় ওয়াশটেনাও কাউন্টি কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছে তারা। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে এবং এই মুহুর্তে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০