আমেরিকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস 

আইএস যোগ! নিউ অরলিন্সে গাড়ি হামলায় নিহত বেড়ে ১৫

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৬:১০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৬:১০:২৭ অপরাহ্ন
আইএস যোগ! নিউ অরলিন্সে গাড়ি হামলায় নিহত বেড়ে ১৫
শামসুদ-দিন জব্বার/FBI/Detroit News

নিউ অরলিন্স, ২ জানুয়ারী : বর্ষবরণের আনন্দ পাল্টে গেল রক্তাক্ত শোকে ৷ শহরের ঝলমলে ফ্রেঞ্চ কোয়ার্টারে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি। পিষে দেয় বহু মানুষকে। শুধু তাই নয়, ভিড়ের মধ্যে গুলি চালানো হয় বলে অভিযোগ। এ  ঘটনায় এখন পর্যন্ত  ঘাতক জব্বার সহ ১৪ জন নিহত হয়েছে । আহত হয়েছে অনেক। খবর মার্কিন সংবাদ মাধ্যম ও দ্য ডেট্রয়েট নিউজ সূত্রের। 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নববর্ষের উল্লাসকারীদের ভিড়ের মধ্যে একটি পিকআপ ট্রাক চালিয়ে দিয়েছিলেন প্রাক্তন সেনা সদস্য শামসুদ-দিন জব্বার। এরপর চালক গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে বলে অভিযোগ। পালটা গুলি ছোড়ে পুলিশও। তবে পুলিশের গুলিতে প্রাণ হারান ঘাতক সেনাকর্মী শামসুদ-দিন জব্বর ৷ এফবিআই বৃহস্পতিবার বলেছে, তিনি সম্ভবত মারাত্মক হামলায় অন্যদের সাথে কাজ করেছিলেন। কর্মকর্তারা বলেছিন যে, সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)-এর যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এফবিআই আরও জানিয়েছে, টেক্সাসের মার্কিন নাগরিক শামসুদ্দিন জব্বার নামের ওই চালক হামলার কয়েক ঘণ্টা আগে তার ফেসবুক অ্যাকাউন্টে পাঁচটি ভিডিও পোস্ট করেন। "এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল। এফবিআইয়ের কাউন্টার টেররিজম বিভাগের উপ-সহকারী পরিচালক ক্রিস্টোফার রায়া জব্বারকে ইসলামিক স্টেটের 'শতভাগ অনুপ্রাণিত' আখ্যা দিয়ে বলেন, এটি ছিল পূর্বপরিকল্পিত ও অশুভ কাজ। এই হামলায় জব্বার সহ ১৪ জন নিহত হয়েছেন। 
কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে এটি আইএস-অনুপ্রাণিত সবচেয়ে মারাত্মক হামলা। ফেডারেল কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে এটি একটি পুনরুত্থানকারী আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হুমকি। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেয়ার পর এফবিআই ও অন্যান্য সংস্থাগুলো নাটকীয় নেতৃত্বের উত্থান এবং সম্ভাব্য নীতি পরিবর্তনের জন্য প্রস্তুত হওয়ার পর এ ঘটনা ঘটল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পলাতক কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতন, ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত

পলাতক কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতন, ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত