আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা

সিলেট থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিতে লুটনে জনসভা

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০১:৪১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০১:৪১:৫১ অপরাহ্ন
সিলেট থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিতে লুটনে জনসভা
লুটন, ৪ জানুয়ারী : সিলেটের ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরের দাবীতে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ফান্কশনেল ওসমানী ইন্টারন্যাশনেল এয়ারপোরটের সহযোগিতায়  ও গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটনের উদ‍্যোগে গত ২ জানুয়ারি  বৃহস্পতিবার রাতে লুটনের ওয়ালডেক রোডের একটি রেস্তোরায় এক মত বিনিময় সভার আয়োজন করা হয় । সংগঠনেরর সভাপতি শফিক খুররম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক  কমিউনিটি লিডার ও  বিশিষ্ট সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহ্বায়ক জামান আহমদ সিদ্দিকী ,মাহবুবুর রহমান কোরেশী, মোহাম্মদ আজম আলী, মাওলানা আব্দুল কুদ্দুছ, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব ও অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন। সভায় শুভেচ্ছা বক্তব‍্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন ।
সভায় লুটন শহরের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব‍্য রাখেন  সাংবাদিক খালেদ মাসুদ রনি, এস আই খান, শামীম আহমদ, কাউন্সিলার আজিজুল আম্বিয়া, সাংবাদিক সুয়েদ করিম, আব্দুল করিম জলিল,সাজ্জাদ আলী দিলওয়ার ,আবু সায়ীদ জাহাঙ্গীর ,মাওলানা শহীদ আহমদ ,আতাউর রহমান মানিক ,হাজী আব্দুল গনি ,হাজী আখতার হোসেন ,হাজী আব্দুল্লাহ মিয়া ,সুহেল আহমদ, জাহেদ চৌধুরী, এমদাদ হোসেন পাভেল, সৈয়দ দিলওয়ার, মিয়া মোহাম্মদ জামিল, ফজিলত আলী খান প্রমুখ নেতৃবৃন্দ। 
সভায় বক্তারা - অনতিবিলম্বে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর, ওসমানী বিমান বন্দর থেকে কাতার, আমিরাত, সৌদি সহ বিদেশী ফ্লাইট চালু, নো ভিসা ফি বাতিল ও বাংলাদেশ হাই কমিশনে কনসুলার সেবা  বৃদ্ধির দাবী জানানো হয়। সভায় দাবী না মানলে আগামীতে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কট কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এ দাবী বাস্তবায়নের জন্য বৃটেনের প্রতিটি শহরে সভা, সমাবেশ, আলতাব আলী পার্কে মানববন্ধন ও হাই কমিশন ঘেরাও কর্মসূচীর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বাংলাদেশ হাইকমিশন থেকে ব্রিটিশ পাসপোর্টে নো-ভিসা ফিসহ অন্যান্য সার্ভিসে ফি বৃদ্ধির প্রতিবাদ ও অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নেতারা। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি নেতা  ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনর, মসুদ আহমদ, সদস্য সচিব, ড. মুজিবুর রহমান ও অর্থ সচিব, এম আসরাফ মিয়া সহ বিভিন্ন রিজিওনাল ও শাখা কমিটির নেতারা এক যুক্ত বিবৃতিতে এক দিনের নোটিশে ব্রিটিশ পাসপোর্টে নো-ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে কেন ৭০ পাউন্ড করা হলো? যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না, বলে উল্লেখ করে বৃটিশ পাসপোর্টে নো-ভিসা ফিসহ অন্যান্য সার্ভিসে ও ফি বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বাংলাদেশ হাইকমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহার এর জোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ হাইকমিশন  নো-ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে বৃদ্ধি করে ৭০ পাউন্ড করায় বৃটিশ বাঙালি কমিউনিটির মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে উল্লেখ করে সংবাদপত্রে প্রেরিত বার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, আমাদের নিজের দেশ বাংলাদেশে যেতে ৭০ পাউন্ড নো-ভিসা ফি এটা বাংলাদেশিদের জন্য অনেক বেশি। বিশেষ করে এখন হলিডে টাইমে যখন হাজার হাজার প্রবাসী বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ঠিক সেই মুহূর্তে এই নো-ভিসা ফি বৃদ্ধি করায় প্রবাসীরা হতাশ। 
প্রবাসীদের হাই কমিশনের মাধ্যমে দ্রুত এনআইডি কার্ড প্রদান, পাওয়ার অফ অ্যাটর্নির জটিলতা নিরসন ও বাংলাদেশে খাজনা প্রদানে অযথা হয়রানি না করে প্রবাসীদের পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণের জোর দাবি জানানো সহ অনতিবিলম্বে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর, ওসমানী বিমান বন্দর থেকে কাতার, আমিরাত, সৌদি সহ বিদেশী ফ্লাইট চালু , নো ভিসা ফি বাতিল ও বাংলাদেশ হাই কমিশনে কনসুলার সেবা  বৃদ্ধির দাবী ও নো ভিসা ফি  বাতিল এর জোর দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য