আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী
ওঁ রাধা-কৃষ্ণ টেম্পলের গুরুত্বপূর্ণ সভা আজ

মিশিগানে আরো একটি হিন্দু মন্দিরের দরজা খুলছে 

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০২:০৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১০:৪৬:৪৬ পূর্বাহ্ন
মিশিগানে আরো একটি হিন্দু মন্দিরের দরজা খুলছে 
হ্যামট্রাম্যাক, ৫ জানুয়ারী : দীর্ঘ প্রচেষ্টার পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক শহরের আলোর মুখ দেখেছে ওঁ রাধা-কৃষ্ণ টেম্পল। অনেক দিনের প্রচেষ্টায় তহবিল সংগ্রহের পর পরিকল্পনাকে বাস্তবে পরিণত করেছে। এ লক্ষে আজ রোববার সকাল সাড়ে ১০ টায় শহরের জ্যোসেফ ক্যাম্পু এভিনিউস্থ  ৯৪২৭ ব্লকে প্রস্তাবিত সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার সার্বিক বিষয় নিয়ে এক সাধারণ সভা অনুষ্টিত হবে। 
উদ্যোক্তারা বলছেন, শহরটিতে সনাতন ধর্মালম্বীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এজন্য মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। মন্দিরটির নাম দেয়া হয়েছে ওঁ রাধা-কৃষ্ণ টেম্পল। কয়েকজন ভক্তের চেষ্টায় শুরু হয় ফান্ড রেইজিং। কিন্তু তারা পুরো অর্থ সংগ্রহ করতে পারছিলেন না। যার ফলে  উদ্যোগটি সূচনাতেই মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছিল। তা জানতে পেরে ট্রয় সিটির বাসিন্দা ডা: নৃপেন্দ্র দেবনাথ এগিয়ে আসেন। তার প্রচেষ্টায় উদ্যোগটি সাফল্যের মুখ দেখেছে। ইতিমধ্যে শহরের কনান্ট  স্ট্রিটে প্রস্তাবিত মন্দিরের জন্য একটি ভবন কেনার বিষয়টি সুপ্রভাত মিশিগানকে নিশ্চিত করেছেন উদ্যোক্তারা। 
জানা গেছে, হিন্দু কমিউনিটির স্বতঃস্ফূর্ত অনুদানেই মন্দিরটি  প্রতিষ্ঠিত হচ্ছে। ৩ লাখ ৩৫ হাজার ডলারে ভবনটি কেনা হচ্ছে। ইতিমধ্যে তহবিলে ১ লাখ ডলার সংগৃহিত হয়েছে। এটি কিনতে ট্রয় সিটির বাসিন্দা ডা: নৃপেন্দ্র দেবনাথ কর্জ হিসেবে ১ লাখ ৯৫ হাজার ডলার অর্থ ঋণ দেবেন। এছাড়া তিনি অনুদান হিসেবে দেবেন ৪০ হাজার ডলার। চলতি সপ্তাহেই ভবনটি কেনা হচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে। এ নিয়ে মিশিগানে বাংলাদেশী হিন্দু কমিউনিটির মন্দিরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫টিতে। এর মধ্যে ডেট্রয়েটে ১টি এবং ওয়ারেন সিটিতে ৩টি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স