আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা 

ঢাকায় বৌদ্ধদের শ্মশানের জন্য ২৩ কাঠা প্লট বরাদ্দ 

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৩:৩১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৩:৩১:২৯ পূর্বাহ্ন
ঢাকায় বৌদ্ধদের শ্মশানের জন্য ২৩ কাঠা প্লট বরাদ্দ 
ঢাকা, ৫ জানুয়ারী : ঢাকাবাসী বৌদ্ধদের শ্মশানের জন্য ঢাকার উত্তরায় ২৩ কাঠার প্লট বরাদ্দ দিয়ে দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটালো অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি- ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী। একইসাথে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সিদ্দিকুর রহমান সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশ বৌদ্ধ সমিতি-ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক ও ঢাকাবাসী বৌদ্ধদের পক্ষে স্বপন বড়ুয়া চৌধুরী বিবৃতিতে বলেন, ঢাকাবাসী বৌদ্ধদের দীর্ঘদিনের প্রাণের দাবী শ্মশানের জন্য এই জায়গা প্রাপ্তির কৃতিত্ব চট্টগ্রামে গর্বিত সন্তান আমাদের অতি আপনজন নোবেল বিজয়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনেক বছরের লালিত স্বপ্ন ঢাকাবাসী বৌদ্ধদের একটি শ্মশানের প্লট। উত্তরা ১৬ নম্বর সেক্টরে বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারের পশ্চিম পাশের বাউন্ডারীর সাথে লাগোয়া ২৩ কাঠার প্লটটি রাজউক থেকে বুঝিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ, গত ৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টা বাংলাদেশের সকল ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ফরেন সার্ভিস একাডেমিতে সম্প্রীতি সভা করেছিলেন। ওই সভায় বাংলাদেশ বৌদ্ধ সমিতি-ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়য়া চৌধুরী বক্তব্য দেন। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ঢাকাবাসী বৌদ্ধরা বৈষম্যের স্বীকার উল্লেখ করলে তিনি তা জানতে চান। তখন বলেছিলেন, ঢাকাবাসী বৌদ্ধদের কোন সৎকার করার জন্য শ্মশান নেই। তাই মৃত্যুর পর হিন্দুদের শ্মশানে অনুমতি নিয়ে দাহ করতে হয়। নতুবা চট্টগ্রামে নিজেদের গ্রামে নিয়ে যেতে হয়। যা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের দ্বারা সম্ভব নয়।
এরপর প্রধান উপদেষ্টা দরখাস্ত দিতে বলেন। তখন তিনি বলেন, 'বৌদ্ধরা শ্মশান অতি সহসা পাবে'। সেই 'সহসা' ঢাকাবাসী বৌদ্ধরা শ্মশানের জায়গা পেয়েছে, খুব দ্রুত। বাংলাদেশ বৌদ্ধ সমিতি-ঢাকা অঞ্চলের অনুকূলে বরাদ্দপত্র হস্তান্তর করেন রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সিদ্দিকুর রহমান সরকার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা