আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল টি টুয়েন্টি কাল

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৪:১৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৪:১৮:৪২ অপরাহ্ন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল টি টুয়েন্টি কাল
সিলেট, ৫ জানুয়ারী : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর উদ্বোধন হয়েছে মিরপুরে। আট ম্যাচ শেষে চায়ের দেশ সিলেটে এখন চার-ছক্কার টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যাবতীয় প্রস্তুতি শেষ, আজ ক্রিকেট উন্মাদনার দেশের উত্তর-পূর্বাঞ্চল। টিলা আর চা বাগান বেষ্টিত নানন্দিক ভেন্যু হিসেবে পরিচিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। রান-উইকেট হিসেবে পরিচিত এই ভেন্যুটি। আয়োজকরাও সিলেটে রান না হওয়ার কারণ দেখছেন না।
সোমবার বেলা দেড়টায় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের খেলা দিয়ে সিলেট পর্বের পর্দা উঠবে। আয়োজনকে ঘিরে প্রস্তুত করা হয়েছে লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বর্ণিল সাজে সাজানো হয়েছে স্টেডিয়ামের আশপাশ, গ্যালারিতে সৌন্দর্যবর্ধনের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে।
ব্রডকাস্টাররাও বিপিএল সম্প্রচারের যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন। মাঠে ডিজিটাল বোর্ড বসানোর কাজ হয়ে গেছে। খেলাপাগল দর্শকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনতে দেখা গেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথে বিকেল তিনটা থেকে এবং আম্বরখানাস্থ মধুমতি ব্যাংক ও রিকাবীবাজারস্থ শিশু একাডেমির বুথে সকাল ১০টা থেকে টিকেট বিক্রি করা হয়। আয়োজক, দর্শকদের পাশাপাশি দলগুলোও প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ সোমবার বেলা দেড়টায় দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।
এবারের আসরে মোট ১২ ম্যাচ গড়াবে সিলেটে। সিলেটের উইকেট স্পোর্টিং হিসেবে খ্যাত। স্বাভাবিকভাবে মিরপুরের তুলনায় এখানে রান বেশি হয়। বিপিএলের এবারের আসরে মিরপুরেও রানের দেখা মিলেছে। সেঞ্চুরির পাশাপাশি দলীয় দুইশতাধিক রান এসেছে একাধিক ম্যাচে। আয়োজকরা আশাবাদী সিলেটেও রানের দেখা মিলবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, সাধারণত খেলার মান, দলগঠন ও উইকেটের দিকে মনোযোগ দিতে হয়। এবার পাশাপাশি দর্শকদের খেলা দেখার সুযোগ করে দেওয়াটা আমাদের লক্ষ্য। এখন আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি। আশা করছি, সিলেটের দর্শকদের জন্য খেলা দেখা সহজ করে দিতে পারবো।
তিনি বলেন, সিলেটের উইকেট দেখেছি। এনসিএলে ভালো রান হয়েছে। আশা করছি, বিপিএলেও এই উইকেটে ভালো রান হবে।
ঢাকার মতো সিলেটে টিকেট নিয়ে সমস্যা হবে না বলে মনে করে বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘সহজে প্রকৃত দর্শকদের হাতে টিকেট পৌঁছে দিতে অনলাইনে বেশি পরিমাণ টিকেট দেওয়া হয়েছে। সিলেটে যাতে দর্শকরা কোনো সমস্যায় না পড়েন সে জন্য সবধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ