আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ১২:২৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ১২:২৮:১৬ অপরাহ্ন
পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী
জাস্টিন ট্রুডো/Photo : Justin Trudeau, Facebook Page 

অটোয়া, ৬ জানুয়ারী : কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো। দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ায় কানাডার প্রধানমন্ত্রী অবশেষে পদত্যাগের এ ঘোষণা দিয়েছেন। সোমবার দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের। 
জাস্টিন ট্রুডো বলেছেন, "কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চাই। আমার এই ইচ্ছের কথা আমি দল এবং গভর্নরকে জানিয়েছি। দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব।" তাঁর সংযোজন, "এই বছরের শেষের দিকে নির্বাচন হবে। তা না হওয়া পর্যন্ত দল এবং কানাডার নেতৃত্ব দেওয়ার জন্য একজন নতুন নেতা খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হবে। এ জন্য আমি ২৪ মার্চ পর্যন্ত সংসদ স্থগিত করছি।" লিবারেল পার্টির নেতা ট্রুডো ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 
২০২৩ সালে বিভিন্ন নির্বাচনী সমীক্ষায় দেখা যায়, কানাডার অধিকাংশ বাসিন্দাই প্রধানমন্ত্রী ট্রুডোকে পছন্দ করেন না। আগামী নির্বাচনে কানাডায় কনজ়ারভেটিভ দল ক্ষমতায় আসতে চলেছে বলে দাবি করছে বিভিন্ন সমীক্ষা। এই পরিস্থিতিতে হঠাৎই পদত্যাগ করেন কানাডার উপ-মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তারপর থেকে দেশের প্রশাসনে অসন্তোষ আরও তীব্র হয়েছে। মন্ত্রিসভায় রদবদল করেও তা নিয়ন্ত্রণ পারেননি ট্রুডো। জোটে ইতি টানতে হুঁশিয়ারি দিয়েছে শরিক দলও।
এ দিকে আগামী চার বছরের জন্য কানাডার প্রতিবেশী আমেরিকার ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মানিয়ে চলতে পারার মতো সরকার চায় কানাডা। তাই ট্রুডোর ইস্তফা ঘোষণার পর সে দেশে নির্বাচন এগিয়ে আনার দাবি পোক্ত হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স