আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত
দুর্বার রাজশাহীকে হারিয়ে ফরচুন বরিশালের জয়

বিপিএল সিলেট পর্বে রংপুরের কাছে স্বাগতিক সিলেটের হার

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০১:২৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০১:২৪:৫৪ অপরাহ্ন
বিপিএল সিলেট পর্বে রংপুরের কাছে স্বাগতিক সিলেটের হার
সিলেট, ৬ জানুয়ারী : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার, আর জাকির হাসানের ব্যাট থেকে আসে ৫০ রান। তবে এত বড় সংগ্রহও রংপুরের দাপট থামাতে পারেনি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। বয়সভিত্তিক দলে আলো ছড়ানো আজিজুল হাকিম তামিম টানা দ্বিতীয় ম্যাচে ‘ডাক’ মারেন। পাঁচ বল খেলেও কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। তবে এরপরই ম্যাচের চিত্র বদলে যায়।
দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের দুর্দান্ত জুটিতে ম্যাচ একচেটিয়া দখলে নেয় রংপুর। দ্বিতীয় উইকেটে তারা ১৮৬ রানের জুটি গড়েন।
সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেও সাইফ হাসান থামেন ৮০ রানে। তবে অ্যালেক্স হেলস ঠিকই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। ৫৪ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ইংলিশ ব্যাটার শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৭টি বিশাল ছক্কা। রংপুরও মাত্র ১৯ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়।

এর আগে সিলেটের ব্যাটিংও ছিল বেশ ইতিবাচক। রনি তালুকদার ও জজ মান্সির ৪৭ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় দল। ১২ বলে ১৮ রান করে মান্সি ফিরে গেলে তিন নম্বরে নেমে জাকির হাসানের সঙ্গে জুটি গড়েন রনি।
রনি ৩২ বলে ৫৪ রান করেন, আর জাকির ৩৮ বলে ৫০ রান করেন। তবে পল স্টার্লিং ব্যাটিং পজিশন বদলালেও সুবিধা করতে পারেননি। ১৬ বল খেলে মাত্র ১৬ রানেই থামেন এই আইরিশ ব্যাটার।
শেষদিকে সিলেটের রান বাড়াতে বড় ভূমিকা রাখেন অ্যারন জোন্স ও জাকের আলি। জোন্স এক চার ও চারটি ছক্কায় ১৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন, আর জাকের মাত্র ৫ বলে ৩ ছক্কায় ২০ রান করেন। তার এই ঝড়ো ক্যামিওতেই সিলেট দুইশ পেরোয়।
সিলেটের দেওয়া বড় লক্ষ্যও রংপুরের জন্য সহজ হয়ে যায় হেলসের দুর্দান্ত ইনিংসে। চার ম্যাচ শেষে অপরাজিত রংপুর শীর্ষস্থান মজবুত করেছে, আর সিলেট দুই ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি। অপর দিকে দ্বিতীয় খেলায় দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়ে ফরচুন বরিশাল জয়লাভ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড