আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

হবিগঞ্জে প্রাকৃতজনের শীতবস্ত্র বিতরণ 

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০১:২৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০১:২৫:৪৬ অপরাহ্ন
হবিগঞ্জে প্রাকৃতজনের শীতবস্ত্র বিতরণ 
হবিগঞ্জ, ৭ জানুয়ারী : শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত মানুষ। পাহাড়ি অঞ্চল, চা বাগান, নদীপাড় ও গ্রামাঞ্চলে শীতের প্রকোপ বেশি হয়। সাম্প্রতিক বছরগুলোতে শীতের সময় ঘন ঘন শৈত্যপ্রবাহ হয়। ঠান্ডা বাতাস আর কুয়াশাচ্ছন্ন এই সময়ে কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত মানুষজন। বিশেষ করে পাহাড়ি অঞ্চল, চা বাগানের বয়স্ক নারী-পুরুষ, শিশু ও ভাসমান মানুষ শীতে বেশি কষ্ট পায়। এইসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন 'প্রাকৃতজন'।
০৭ জানুয়ারি (মঙ্গলবার) হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে বয়স্ক নারী - পুরুষ ও শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে বিভিন্ন চা বাগানের শ্রমিক, সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন গ্রাম, ভাসমান বেদে সম্প্রদায়ের বয়স্ক নারী- পুরুষ ও শিশুদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। 'প্রাকৃতজন' এর পক্ষ থেকে সভাপতি তাহমিনা বেগম গিনি ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এই শীতবস্ত্র বিতরণ করেন। উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, চিত্তরঞ্জন দেববর্মা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস