আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

পন্টিয়াকে যুবককে গুলি করে হত্যা : ৪জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-০৫-২০২৩ ০৯:৪৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৩ ০৯:৪৫:৪৫ পূর্বাহ্ন
পন্টিয়াকে যুবককে গুলি করে হত্যা : ৪জন গ্রেপ্তার
পন্টিয়াক, ০২ মে : ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিস গতকাল সোমবার জানিয়েছে, গত সপ্তাহান্তে পন্টিয়াকে ২২ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ৩৯ মিনিটে হ্যামন্ড ও নেলসনের কাছে গোলাগুলির ঘটনা ঘটে। তদন্তকারীরা এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনাস্থলে আসা ডেপুটিরা রাস্তায় ফোর্ড ফিউশনের সামনের সিটে আরমানি টেরেল বেকারের মৃতদেহ দেখতে পান। বিবৃতিতে বলা হয়, বেকারকে একাধিকবার গুলি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ১৮ বছর বয়সী দুই যুবক, ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। চারজনই পন্টিয়াকের বাসিন্দা। ১৮ বছর বয়সী এই কিশোরকে ওকল্যান্ড কাউন্টি কারাগারে রাখা হয়েছে। যুবকদের রাখা হয়েছিল চিলড্রেনস ভিলেজে। গোয়েন্দাদের ধারণা, গুলি চালানোর উদ্দেশ্য ছিল ডাকাতি। শেরিফ মাইকেল বুচার্ড বলেন, 'এই কাউন্টি এবং দেশ জুড়ে মনে হচ্ছে জীবনের ওপর কম বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, 'ছোটখাটো ডাকাতির ফলে একজনের মর্মান্তিক প্রাণহানি একটি উদাহরণ। আমরা এই অযৌক্তিক সহিংস কাজের জন্য এই চারজনকে পুরোপুরি জবাবদিহি করার অপেক্ষায় রয়েছি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি