আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

রিজার্ভ পুলিশ অফিসারের বাড়িতে  দুদফা গুলি : সন্দেহভাজন গ্রেফতার

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১১:৪৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১১:৪৮:১৬ অপরাহ্ন
রিজার্ভ পুলিশ অফিসারের বাড়িতে  দুদফা গুলি : সন্দেহভাজন গ্রেফতার
ডাশন লুইস/Macomb County Prosecutor's Office

ওয়ারেন, ৮ জানুয়ারী : হাইল্যান্ড পার্কের একজন রিজার্ভ পুলিশ অফিসারের ওয়ারেনের বাড়িতে দুদফায় গুলি চালিয়েছে ডেট্রয়েটের এক ব্যক্তি।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, রোববার রাতে হাইল্যান্ড পার্কের রিজার্ভ পুলিশ কর্মকর্তার বাড়ির বাইরে দাঁড়িয়ে পাঁচবার গুলি করেন ডাশন লুইস। গুলির আঘাতে বাড়ি ও একটি গাড়ির ক্ষতি হয়েছে। কয়েক ঘণ্টা পর সোমবার ভোরে তিনি ফিরে আসেন এবং বাড়িটি লক্ষ্য করে আরও গুলি ছোড়েন, এছাড়া বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন আরও দুই ব্যক্তি, জানিয়েছে কর্তৃপক্ষ। 
এই নির্লজ্জ সহিংসতার ঘটনা কেবল সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতিই করেনি বরং পুরো সম্প্রদায়ের নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলেছে। এ ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং আমরা আমাদের সব বাসিন্দার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায়বিচার চাইব। দ্বিতীয় গোলাগুলির সময় ওই বাড়িতে ওই কর্মকর্তাসহ তিনজন ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোলাগুলির ঘটনায় কেউ হতাহত হয়নি। ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিসের মুখপাত্র ডন ফ্রেলিক বলেছেন, রিজার্ভ পুলিশ কর্মকর্তা লুইসকে চেনেন না এবং কেন তিনি তার বাড়িতে গুলি চালিয়েছেন তা তিনি জানেন না। গোলাগুলির পর লুইস পালিয়ে গেলেও ওয়ারেন পুলিশ একটি ড্রোন ব্যবহার করে কয়েক ব্লক দূরে তাকে সনাক্ত করতে সক্ষম হয়। মঙ্গলবার ওয়ারেনের ৩৭তম ডিস্ট্রিক্ট কোর্টে তাকে দুটি পৃথক মামলায় অভিযুক্ত করা হয়। সব মিলিয়ে লুইসের বিরুদ্ধে ১০টি গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে হত্যার উদ্দেশ্যে হামলার তিনটি অভিযোগ রয়েছে, যার প্রতিটিতে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। বিচারক মাইকেল চুপা লুইসের জন্য দুটি বন্ড নির্ধারণ করেছেন: রবিবার রাতের ঘটনার জন্য ৩লাখ এবং সোমবারের ঘটনার জন্য  ৬ লাখ। বুধবার পর্যন্ত তিনি কারাগারে ছিলেন বলে জানিয়েছেন ফ্রাইলিক। অনলাইন আদালতের রেকর্ডে দেখা যায়, ১৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় লুইসের পরবর্তী আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির