আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

ঢাকাকে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে সিলেট

  • আপলোড সময় : ১০-০১-২০২৫ ০৩:৪৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৫ ০৩:৪৯:১৭ অপরাহ্ন
ঢাকাকে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে সিলেট
সিলেট, ১০ জানুয়ারী : আজ শুক্রবার বিপিএলের ১৬তম ম্যাচে ঢাকাকে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে সিলেট। ঢাকার দেয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট এবং ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় সিলেট।   
রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। প্রথম বলেই আউট হন ওয়েস্ট ইন্ডিয়ান বিধ্বংসী ব্যাটার রাকিম কর্নওয়াল। আরেক ওপেনার জর্জ মানসি শুরুটা ভালো করলেও স্থায়ী হতে পারেননি। ৮ বলে ১১ রান করে দ্বিতীয় ওভারে ফেরেন তিনি। সিলেটের আরেক বিধ্বংসী ব্যাটার আরন জোনসও ফেরেন দলীয় ৪২ রানে।
 এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্তে বিধ্বংসী ব্যাটিং করেছেন জাকির হাসান। তিনে নামা এই ব্যাটার ২৫ বলে তুলে নেন ফিফটি। ২৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে জাকির যখন বিদায় নেন, তখনও জয়ের জন্য ৬৪ বলে ৮৫ রান দরকার ছিল সিলেটের, হাতে ৫ উইকেট। 
 ব্যাটারের আধিক্য থাকায় সমস্যা হয়নি সিলেটের। ষষ্ঠ উইকেটে ৩১ বলে ৪৯ রানের জুটি গড়ে জয়ের পথ আরও সহজ করে দেন রনি তালুকদার এবং জাকের আলী। ২০ বলে ৩০ রান করে আউট হন রনি। দুই রানের ব্যবধানে জাকেরও আউট হলে খানিকটা চাপে পড়ে সিলেট। তবে কোনো চাপই আসতে দেননি আরিফুল এবং তানজিম সাকিব। অষ্টম উইকেটে ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তারা। ১৫ বলে ২৮ রান করেছেন আরিফুল। 
 এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমের উইকেট হারায় ঢাকা। রাকিম কর্নওয়ালের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন এই ওপেনার। তবে শুরুর ধাক্কা সামলে নেয় ঢাকা। দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা লিটন দাস দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। তাকে সঙ্গ দেন মুনিম শাহরিয়ার। পাওয়ারপ্লে থেকে ৫৬ রান তোলে ঢাকা।    
 পাওয়ারপ্লের পরেও রানের ধারা অব্যহত রাখেন লিটন-মুনিম। দুজনেই তুলে নেন নিজেদের ফিফটি। ২৯ বলে ১ ছক্কা ও ৬ চারে ফিফটি পূর্ণ করেন লিটন। মুনিমের ফিফটি আসে ৪৬ বলে। ১২ ওভারে তিন অঙ্কে পৌঁছায় ঢাকা।
 দলকে শক্ত ভিত গড়ে দিয়ে ১৬তম ওভারে কর্নওয়ালের বলে আউট হন লিটন। ৪৩ বলে ৭৩ রান আসে তার ব্যাট থেকে। মুনিম আউট হন ৪৭ বলে ৫২ রান করে।
 শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাব্বির রহমান এবং থিসারা পেরেরা। ১০ বলে ২৩ রান করেন সাব্বির। থিসারার ব্যাট থেকে আসে ৯ বলে ১৮ রান।  
 সিলেটের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল। ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।  রিস টপলি এবং তানজিম সাকিব নিয়েছেন একটি করে উইকেট।   
অপর ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে রাজশাহী। জবাব দিতে নেমে ৩ বল বাকি থাকতেই ১৫০ রানে অলআউট হয় খুলনা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা