আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন

নির্বাচনে লড়লে ট্রাম্পকে পরাজিত করতে পারতাম : বাইডেনের দাবি

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:২২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০১:২২:২২ অপরাহ্ন
নির্বাচনে লড়লে ট্রাম্পকে পরাজিত করতে পারতাম : বাইডেনের দাবি
ওয়াশিংটন ডিসি , ১১ জানুয়ারী : প্রেসিডেন্ট নির্বাচনে লড়লে তিনি ডোনাল্ড ট্রাম্পকে  পরাজিত করতে পারতেন। এমনই দাবি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটাই তাঁর কাছে জীবনের বড় সম্মান বলে মনে করেন বাইডেন। হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতার দাবি, দলকে ঐক্যবদ্ধ রাখতে সরে দাঁড়িয়েছিলেন তিনি। নির্বাচনে সরে দাঁড়ানোর কারণ হিসেবে তাঁর ইঙ্গিত, দলকে এক রাখাটা জরুরি ছিল। তাই তিনি সরে দাঁড়ান। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে ১৫ জানুয়ারি বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে শেষবার ওভাল অফিস থেকে ভাষণ দেবেন জো বাইডেন।
৮২ বছরের জো বাইডেন শারীরিকভাবে নির্বাচনী লড়াইয়ের জন্য সুস্থ নয় বলে একাধিকবার জনসমক্ষে জানিয়েছেন তাঁরই ডেমোক্র্যাট পার্টির বহু নেতা। ট্রাম্পের সঙ্গে ডিবেটে তাঁর খারাপ পারফর্ম্যান্স থেকে শুরু করে একাধিকবার অসংলগ্ন কথাবার্তা নজর কেড়েছিল। দলের অন্দরেই তাঁকে নির্বাচনী দৌড়ে অংশ না নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সেই চর্চার মাঝেই জো বাইডেন এই দৌড় থেকে সরে দাঁড়িয়েছিলেন। বদলে ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন কমলা হ্যারিস। হাড্ডাহাড্ডি ফাইট হলেও শেষ হাসি হাসেন ট্রাম্পই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড