আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

আপার পেনিনসুলায় মওসুমের শেষ ঐতিহাসিক তুষারঝড়

  • আপলোড সময় : ০২-০৫-২০২৩ ১০:৩৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৩ ১০:৩৭:৪৯ পূর্বাহ্ন
আপার পেনিনসুলায় মওসুমের শেষ ঐতিহাসিক তুষারঝড়
আপার পেনিনসুলা, ০২ মে :  মিশিগানের আপার পেনিনসুলায় এক ফুটেরও বেশি তুষারপাত হয়েছে। এর মাধ্যমে মওসুমের শেষ একটি ঐতিহাসিক তুষার ঝড় আজ মঙ্গলবার শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সংস্থাটি কেভিনাও, নর্দার্ন হাউটন, বারাগা, মার্কুয়েট, আলগার, ওন্টোনাগন এবং গোগেবিক সহ বেশ কয়েকটি কাউন্টিতে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত এ সতর্কতা বলবৎ থাকবে। আজ সকালেও তুষারপাত অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তর-মধ্যাঞ্চলজুড়ে ভারী তুষারপাত চলছে,মার্কুয়েটে পরিষেবাটির অফিসের কর্মকর্তারা জানিয়েছেন। আজ বিকেলে তুষারপাত দ্রুত হ্রাস পাবে এবং বিকেলের মধ্যে বেশিরভাগ অঞ্চলে শেষ হবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত অতিরিক্ত ৬ থেকে ১০ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আপার পেনিসুলার অভ্যন্তরের উঁচু অঞ্চলে। আপার পেনিসুলার কিছু এলাকায় গত ৭২ ঘণ্টায় ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে এবং সোমবার কিছু জায়গায় এক ফুটেরও বেশি তুষারপাত হয়েছে। উদাহরণস্বরূপ, মারকোয়েট সোমবার প্রায় ২০ ইঞ্চি তুষারপাত পেয়েছে এবং তুষারপাতের রেকর্ড স্থাপন করেছে, আবহাওয়া পরিষেবার তথ্য অনুসারে। এর আগে ২০১৯ সালের ১ মে এই অঞ্চলে তুষারপাতের রেকর্ড ছিল ৫.৪ ইঞ্চি। এই অঞ্চলটি শীতের জন্যও একটি রেকর্ডও স্থাপন করেছিল - মার্কুয়েটের উচ্চ তাপমাত্রা ৩৩  ডিগ্রিতে শীর্ষে ছিল। এর আগে ১৯৮৪ সালের ১ মে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ১ মে-র স্বাভাবিক তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস। এজেন্সির মার্কোয়েট অফিসে আবহাওয়ার রেকর্ডগুলি ১৯৬১ সালের।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত