আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপ নম্বর

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৫:০৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৫:০৯:২৬ অপরাহ্ন
বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপ নম্বর
ঢাকা, ১২ জানুয়ারী : বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাগুলি আদৌ ‘সাম্প্রদায়িক’ নয়। পুলিশের একটি রিপোর্ট উল্লেখ করে এমনটাই দাবি করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গত ৫ অগস্ট সে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছিলেন শেখ হাসিনা। অভিযোগ, তার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে। বাংলাদেশ পুলিশের রিপোর্টে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা অস্বীকার করা হয়নি। তবে দাবি, সেগুলি সব ‘রাজনৈতিক হামলা’, সাম্প্রদায়িক কারণে নয়।
সংখ্যালঘুদের উপর নির্যাতনে ‘জ়িরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইউনূসের সরকার। এই ধরনের ঘটনায় সরাসরি অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের পুলিশ সংখ্যালঘুদের সাহায্যের জন্য একটি বিশেষ হোয়াট্‌সঅ্যাপ নম্বরও চালু করেছে। সাধারণ মানুষ সেই নম্বরে যোগাযোগ করে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবেন।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে, হাসিনা দেশ ছাড়ার এক দিন আগে থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে গিয়েছে বাংলাদেশে। ৪ অগস্ট থেকে এখনও পর্যন্ত সারা দেশে মোট ২০১০টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। তার মধ্যে ১,৭৬৯টি ঘটনার অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। সেগুলি মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং ভাঙচুরের ঘটনা। ওই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ ৬২টি মামলা রুজু করেছে। গ্রেফতার করা হয়েছে অন্তত ৩৫ জন অভিযুক্তকে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজ়াদ মজুমদার সংখ্যালঘু সংগঠনের এই রিপোর্ট এবং পুলিশের রিপোর্ট উল্লেখ করে শনিবার দাবি করেন, এই সংখ্যালঘু নিগ্রহের ঘটনাগুলি অধিকাংশই ‘রাজনৈতিক’। এর নেপথ্যে সাম্প্রদায়িক কোনও উস্কানি নেই। তিনি বলেন, ‘‘পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, ১,২৩৪টি ঘটনার চরিত্র ‘রাজনৈতিক’। মাত্র ২০টি ঘটনা সাম্প্রদায়িক।’’ এ ছাড়া, পুলিশের খাতায় জমা পড়া ১৬১টি অভিযোগ অসত্য বলেও দাবি করেছে বাংলাদেশ সরকার। হাসিনা সরকারের পতনের পর গত ৮ অগস্ট থেকে বাংলাদেশের ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার। হাসিনা এখনও ভারতে। তাঁর প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লিতে চিঠিও দিয়েছে ঢাকা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ