আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

সীমান্তে একতরফা পদক্ষেপ কখনই মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৫:১১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৫:১১:৫১ অপরাহ্ন
সীমান্তে একতরফা পদক্ষেপ কখনই মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ১২ জানুয়ারি : সীমান্তে একতরফা পদক্ষেপ গ্রহণ কখনই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । রবিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাপারে বাংলাদেশ কঠোর অবস্থানে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দুয়েকদিনের মধ্যে ভারতীয় হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাইবে। সীমান্ত নিয়ে যেসব অসম চুক্তি ভারতের সঙ্গে আছে তা বাতিল করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারত কোনভাবেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না। তবে ১৫০ গজের বাইরে হলে আপত্তি থাকবে না। নো ম্যান্স ল্যান্ড থেকে ১৫০ গজের ভেতরে যেকোনও উন্নয়ন কাজ করতে পার্শ্ববর্তী দেশকে জানাতে হয়। ভারত সেটা করেনি। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিগত সরকার সীমান্তে নানা সুযোগ দিয়েছে তাদের। কাঁটাতারের বেড়া করতে দিয়েছে।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভারতে ডিজি পর্যায়ের বৈঠক হবে। ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে সীমান্তের ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেভাবে হোক, ছলে বলে কৌশলে হোক, সমস্যার সমাধান করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের ৩ হাজার ২৭১ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শেষ করেছে। বাকি ৮৮৫ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের নির্মাণের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ভারত লালমনিরহাটের তিন বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁয় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। কিন্তু দুই দেশের চুক্তি অনুসারে যেকোনও স্থানে এ ধরনের উন্নয়ন কাজ করতে হলে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে করতে হবে। কিন্তু ভারত সেটি করেনি। উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের বিজিবি এবং জনগণের প্রতিবাদের মুখে ভারতের পক্ষ থেকে তিন বিঘা করিডোর এবং নওগাঁ ও লালমনিরহাটে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ