আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
চট্টগ্রাম আদালতে সহিংসতার মামলায় ৬৩ আইনজীবীর জামিন

ট্রাম্পের শপথের দিনই চিন্ময় প্রভুর জামিন শুনানি

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১২:২৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১২:২৭:০৯ পূর্বাহ্ন
ট্রাম্পের শপথের দিনই চিন্ময় প্রভুর জামিন শুনানি
চট্টগ্রাম, ১৫ জানুয়ারী : মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের শপথের দিনই বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হবে ঢাকা হাইকোর্টে। ২০ জানুয়ারী সোমবার ঢাকা হাই কোর্টে শুনানির দিন নির্ধারিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে চিন্ময়ের আইনজীবী সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 
চট্টগ্রামের নিম্ন আদালতে বারবার শুনানি পিছিয়ে যায়। শেষে শুনানি হলেও, জামিন খারিজ হয়ে যাওয়ার পর আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেন। সেইমতো আবেদন জানানো হয় ঢাকা হাইকোর্টে। আগামী সোমবার, ২০ জানুয়ারি সেই মামলার শুনানি হবে হাই কোর্টে। আর এদিনই  যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
গত ২৫ নভেম্বর চট্টগ্রাম যাওয়ার পথে বিমানবন্দর থেকে চিন্ময়কৃষ্ণ দাশকে গ্রেফতার করা হয়। জাতীয় পতাকার অবমাননাসহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এটি নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। দুপুর পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ-দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। একপর্যায়ে বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
এদিকে চট্টগ্রাম আদালত চত্বরে সহিংস সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইনে অভিযুক্ত অন্তত ৬৩ আইনজীবী জামিন পেয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। প্রায় এক ঘণ্টা শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। ভাঙচুর ও বিস্ফোরক আইনের এই মামলাটি করেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ছোট ভাই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স