আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

মিশিগানের ৬টি কাউন্টিতে  ভারী তুষারপাতের আশঙ্কা  ও  শীতকালীন পরামর্শ জারি 

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৯:৫৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৯:৫৪:০৫ অপরাহ্ন
মিশিগানের ৬টি কাউন্টিতে  ভারী তুষারপাতের আশঙ্কা  ও  শীতকালীন পরামর্শ জারি 
গ্র্যান্ড র‍্যাপিডস, ১৮ জানুয়ারী : গ্র্যান্ড র‍্যাপিডসের ন্যাশনাল ওয়েদার সার্ভিস অফিস জানিয়েছে, শনিবার রাত থেকে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য মিশিগানের কিছু অংশে ৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। আবহাওয়া দফতর শনিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার ভোর ১টা পর্যন্ত ছয়টি ম্যাসন, ওশেনা, মুসকেগন, অটোয়া, অ্যালেগান এবং ভ্যান বুরেন কাউন্টির জন্য লেকের প্রভাবে তুষারপাত এবং শীতকালীন আবহাওয়ার পরামর্শ জারি করেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে, কিছু এলাকায় আরও বেশি পরিমাণে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হল্যান্ড, সাউথ হ্যাভেন, মাস্কেগন, জেনিসন, লুডিংটন, গ্র্যান্ড হ্যাভেন এবং হার্ট এই পরামর্শের আওতায় পড়েছে। পিচ্ছিল রাস্তা এবং দৃশ্যমানতা ও রাস্তার অবস্থার দ্রুত পরিবর্তনের জন্য গাড়িচালকদের প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এটি গাড়িচালকদের গাড়ি চালানোর সময় ধীর গতিতে এবং সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এই অঞ্চলে তাপমাত্রা শূন্যের কাছাকাছি থাকবে এবং তুষারপাত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ