আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শুভ উদ্বোধন 

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১১:৩৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১১:৩৭:৪৫ অপরাহ্ন
ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শুভ উদ্বোধন 
গাজীপুর, ১৮ জানুয়ারী : বাংলাদেশের প্রশিক্ষকদের জন্য একটি ঐতিহাসিক দিন। ঢাকার গাজীপুরে শনিবার ১৮ জানুয়ারি ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো কাজী নেচার ক্যাম্প, গাজীপুরে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে। দিনব্যাপী লার্নিং গেমস ভিত্তিক ট্রেইনার্স ট্রেনিং ও রিট্রিট-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। এই আয়োজন প্রশিক্ষণের নতুন নতুন কৌশল শেখার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার এক অনন্য সুযোগ তৈরি করে।
ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী সহ-সভাপতি ইউসুফ ইফতি বলেন, "আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষক তৈরি, আয়ের নতুন পথ সৃষ্টিতে সহায়তা, প্রশিক্ষকদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি এবং ২০৩০ সালের মধ্যে ১০,০০০ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে কাজ করবো। এই উদ্যোগ দেশের পেশাগত এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
ট্রেইনারসের নেতৃত্বে রয়েছেন: কেএম হাসান রিপন, সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য, ইউসুফ ইফতি নির্বাহী সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য, মোহাম্মদ মোরাদ হোসেন সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য, জিয়া উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য, দেল এইচ খান কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য, লায়লা নাজনীনপরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য, জিয়া উদ্দিন মাহমুদ পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য, যোগাযোগ সহজ এবং কার্যকর করার জন্য রওনক জাহান নিসা-কে সমন্বয়কারী হিসেবে নিয়োগ করা হয়েছে।
ট্রেইনারসের সভাপতি কে এম হাসান রিপন বলেন, "আজকের এই অনুষ্ঠানটি শুধু শিক্ষামূলকই নয়, বরং উদ্বুদ্ধ করার মতো একটি মাইলফলক। এটি নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নের একটি চমৎকার সুযোগ তৈরি করেছে। আমরা দেশের সকল প্রশিক্ষকদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাই।"
কাজী নেচার ক্যাম্পের সুযোগ-সুবিধা সম্পর্কে প্রশংসা করে ট্রেইনারসের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ বলেন, "বিভিন্ন স্থানে খোঁজ করার পর আমরা কাজী নেচার ক্যাম্পকে প্রশিক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে পেয়েছি। এখানে ট্রি-টপ অ্যাক্টিভিটিস, বোটিং, কায়াকিং, টেন্ট, ফায়ার ক্যাম্প, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারসহ অসাধারণ সেবা রয়েছে। এটি প্রশিক্ষণের জন্য আদর্শ পরিবেশ।"
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শায়লা আশরাফ, সামিরা হক, আজিজ সেলিম, ইসরাত জাহান, সুমন এবং ইকবাল আজকের কার্যক্রম নিয়ে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
এই উদ্বোধনী অনুষ্ঠান ট্রেইনারসের একটি ঐতিহাসিক সূচনা চিহ্নিত করে। ভবিষ্যতে আরও প্রশিক্ষণ এবং কার্যক্রমের মাধ্যমে ট্রেইনারস দেশের প্রশিক্ষণ ক্ষেত্রকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। শক্তিশালী নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে ট্রেইনারস প্রশিক্ষকদের ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০