আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটক

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ১২:৪০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ১২:৪০:৪১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটক
ওয়ারেন, ১৯ জানুয়ারী : যুক্তরাষ্ট্রে বন্ধ হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। অ্যাপটি ব্যবহারের চেষ্টা করা হলে একটি বার্তা দেখানো হচ্ছে, যেখানে লেখা, দুঃখিত, টিকটক আর সচল নেই।। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি আইন প্রণয়ন করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে, এর অর্থ আপনি আপাতত টিকটক ব্যবহার করতে পারবেন না। আমরা সৌভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি দায়িত্ব গ্রহণের পর টিকটক পুনঃস্থাপনের সমাধানে আমাদের সঙ্গে কাজ করবেন। দয়া করে সাথেই থাকুন!
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে টিকটকের একটি আপিল বাতিল হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করেন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল অ্যাপটির পরিচালনাকারীরা। তবে আদালত সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিয়েছে। আদালত তার রায়ে বলেছেন, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই এটি নিষিদ্ধ করায় বাকস্বাধীনতা ক্ষুন্ন হবে না। দেশটিতে ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স