আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

শিব মন্দিরে বাহারী পিঠা উৎসব

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০১:৩৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৬:১৩:৪৩ অপরাহ্ন
শিব মন্দিরে বাহারী পিঠা উৎসব
ওয়ারেন, ২০ জানুয়ারী : পৌষ সংক্রান্তি উপলক্ষে গতকাল রোববার নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে জমজমাট পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় উৎসব মুখর পরিবেশ পিঠা উৎসবের উদ্বোধন করেন শিব মন্দিরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক এবং স্বনামধন্য দার্শনিক ড. দেবাশীষ মৃধা। এর আগে  বিশেষ পুজা, নাম সংকীর্তন ও হরির লুট অনুষ্ঠিত হয়। তীব্র শীত উপেক্ষা করে পিঠা উৎসবে ভিড় করছেন নানা বয়সের মানুষ।

পিঠা উৎসবে রাজ্যের বিভিন্ন সিটি থেকে নানা নামের বাহারি নকশার মুখরোচক সব পিঠা নিয়ে হাজির হন ভক্তরা। এরমধ্যে ছিল  ভাপা পিঠা, নারিকেল দুধ পুলি, গোলাপ ফুল পিঠা, পাটি সাপটা, চিতই পিঠা, মালপোয়া পিঠা, ভাপা পিঠা, সন্দেশসহ মজার সব সুস্বাদু ও নজরকাড়া পিঠা। উৎসবে প্রায় ৩৫ জন গৃহিণী শতাধিক রকমের বাহারি পিঠা প্রদর্শন করেন। নানা বাহারি পিঠার সম্ভার দেখে দর্শনার্থীরা মুগ্ধ হয়ে ওঠেন। অপরিাদকে যুক্তরাষ্ট্রে বেড়ে উঠা নতুন প্রজন্ম পিঠার স্বাদ নেন এবং নতুন ধরনের পিঠার সঙ্গে পরিচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. দেবাশীষ মৃধা বলেছেন, পিঠা শুধু খাবার নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। বাঙালির চিরাচরিত ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা আর পৌষ সংক্রান্তি পালন করার জন্যই আমরা প্রতি বছর এই পিঠা উৎসবের  আয়োজন করছি। কারণ নতুন প্রজন্মকে এটি জানানো খুবই গুরুত্বপূর্ণ।

মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা বলেন, আপনারা অনেক সুন্দর সুন্দর পিঠা এনেছেন। যারা পিঠা বানিয়ে এনেছেন তারা সবাই পিঠা বানানোয় পারদর্শী। কেউ কারও চেয়ে কম না। বলতে হবে আমরা সবাই ফাস্ট। মন খারাপ করার কিছু নেই।  তিনি বলেন, বিচারকমন্ডলী বিভিন্ন সুস্বাদু পিঠার স্বাদ গ্রহণের পাশাপাশি গুণ, মান, বৈচিত্র বিবেচনায় এনে ফলাফল নির্ধারণ করবেন। এ সময় পিঠা প্রতিযোগিতায় ৫ সদস্যের বিচারকমণ্ডলীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন- চিনু মৃধা, তপন শিকদার, রাখি রঞ্জন রায়, হ্যাপি রানী হাওলাদার এবং সৌরভ সরকার।

ফলাফল নির্ধারণে বিচারকমন্ডলীর নজরে ছিল বাহারি ও নজর কাড়া পিঠা। সেই সাথে তারা নেন পিঠার স্বাদ। এদিকে ভোজন-রসিক মানুষজন প্লেট হাতে নিয়ে সারিবদ্ধভাবে লাইনে ঘোষণার জন্য অপেক্ষমান। কারণ তাদের যেন আর অপেক্ষা সইছে না। এক পর্যায়ে বিচারকমন্ডলীরা জানান, তাদের দায়িত্ব শেষ; এবার আপনাদের পালা। সাথে সাথে সবাই যে যার ইচ্ছে মতো পিঠা তুলে নিয়েছেন প্লেটে, খেয়েছেন মনের আনন্দে। সবাই তৃপ্তির সাথে পিঠা খেয়ে মুগ্ধ হন। সেই সাথে আস্বাদন করেছেন গরম গরম খিচুরি আর আলু ভাজি। পরে গানে গানে দর্শক শ্রোতাদের আনন্দ দেন অত্রি রায়, পৃথা দেব ও শর্মি চক্রবর্তী।

পিঠা প্রতিযোগিতায় বিচারকদের রায়ে ৯ জন বিজয়ী হয়েছেন। প্রথম হয়েছেন রত্না দেবী, দ্বিতীয় অনন্যা বর্নি, ৩য় হাসি পুরকায়স্থ,  ৪র্থ প্রতিভা কপালী, ৫ম  দিপীকা দাশ, ৬ষ্ট সীতা দেব, ৭ম প্রিয়াঙ্কা দাশ, ৮ম সঙ্গীতা পাল এবং ৯ম আল্পনা চক্রবর্তী। পুরষ্কার স্পন্সর করেছেন মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা, মন্দিরের কো অর্ডিনেটর রতন হাওলাদার, পূর্নেন্দু চক্রবর্তী অপু, তপন শিকদার, চিন্ময় আচার্য্য, অজিত দাস, রাখি রঞ্জন রায়, প্রশান্ত দাশ এবং মোরারজী শর্মা রিঙ্কু। এবারের পিঠা উৎসবের সঞ্চালনায় ছিলেন নীলিমা রায় ও রাজশ্রী শর্মা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি