আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

চিন্ময় প্রভুর জামিন শুনানি হল না আজ

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০১:৫৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০১:৫৭:৫৮ পূর্বাহ্ন
চিন্ময় প্রভুর জামিন শুনানি হল না আজ
ঢাকা, ২০ জানুয়ারী : উচ্চ আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন চেয়েছেন তাঁর আইনজীবীরা। আজ ২০ জানুয়ারী আবেদনের ওপর শুনানির কথা থাকলেও মামলাটি আদালতের কার্যতালিকায় না থাকায় তা হয়নি।  চিন্ময়ের আইনজীবী এবং বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন শুনানি হাইকোর্টে কজ লিস্টে (কার্যতালিকা) সিরিয়াল অনেক পেছানো ছিল। গত সপ্তাহে বিজ্ঞ আদালতকে ম্যানশন করা হয়েছিল। তিনি বলেছিলেন এ সপ্তাহে ম্যানশন করতে। সেই ধারাবাহিকতায় আমিসহ অনেক সিনিয়র আইনজীবী উচ্চ আদালতে উপস্থিত হয়ে ম্যানশনের চেষ্টা করেছিলাম। কিন্তু বিজ্ঞ আদালত বলেছেন, যেহেতু এটা সেনসিটিভ মামলা- নিয়ম অনুযায়ী যেভাবে সিরিয়ালে আসে সেদিনই শুনানি হবে।’
তিনি বলেন, তারপরও আমরা চেষ্টা করবো আগামী সপ্তাহে কজ লিস্টে না আসলে আরেকবার বিজ্ঞ আদালতকে ম্যানশন করার জন্য। আজকে জামিন শুনানি হচ্ছে না। আমরা ইশ্বরের কাছে প্রার্থনা করবো বিজ্ঞ আদালতে দ্রুতই জামিন শুনানি হবে এবং তিনি মুক্তি পাবেন। এবং আমরা ন্যায়বিচার পাবো। সবার কাছে প্রভুর জন্য দোয়া চাই।
গত বছরের ২৫ নভেম্বর গ্রেপ্তার করা হয় বাংলাদেশ হিন্দু ঐক্য মহাজোটের আহ্বায়ক চিন্ময়কৃষ্ণকে। রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় ঢাকা বিমানবন্দর থেকে। গত ২৬ নভেম্বর তাঁকে হাজির করানো হয় চট্টগ্রাম আদালতে। সেই দিন থেকেই চট্টগ্রামের কারাগারে বন্দি তিনি।
এর আগে গত ২ জানুয়ারি চট্টগ্রাম নগর দায়রা আদালতে অপূর্ব ভট্টাচার্যর নেতৃত্বে ১১ জন আইনজীবী চিন্ময়কৃষ্ণর হয়ে জামিন আবেদন করেন। সেই দিনও চিন্ময় প্রভুর জামিনের আবেদন খারিজ করে দেয় চট্টগ্রামের আদালত। যে ধারায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সেই অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশের এই হিন্দু সন্ন্যাসীর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলেও জানায় আদালত। এই কারণ দেখিয়েই তাঁর জামিনের আবেদন খারিজ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০