আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

বাংলাদেশে ‌বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন 

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৩ ০১:৩৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৩ ০১:৩৩:৪৫ পূর্বাহ্ন
বাংলাদেশে ‌বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন 
ঢাকা, ০৩ মে :  প্রতিবছরের ন্যায় এই বছরও বাংলাদেশে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলন এবার ৪১ বছরে পা দিচ্ছে। ‘তুমি নব নব রূপে এসো প্রাণে’ বোধন সঙ্গীতের মধ্য দিয়ে ঢাকার সেগুন বাগিচার শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টেয় তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রথিতযশা চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। অনুষ্ঠান উপলক্ষ্যে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে। উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সহ সভাপতি ডা. সারওয়ার আলি। ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক শর্মিলা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পরিষদের সহ–সভাপতি মফিদুল হক, রবীন্দ্র সঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম ও লাইসা আহমেদ লিসা। এছাড়াও ছিলেন সঙ্গীত শিল্পী লিলি ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল ফারাহ্ পলাশ, জহিরুল হক খান, সদস্য লোপা আহমেদ, রশিদ আল হেলাল, মামুনুর রশিদ সহ আরও অনেকে। তিন দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছে পরিষদের ৭২টি শাখার পাঁচশোর বেশি শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক। তিন দিনেরই সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে। 
সম্মেলনের দ্বিতীয় দিন আছে সেমিনার। বিষয় ‘নদী তীরের প্রেমের গান’। প্রবন্ধ রচনা করেছেন সঙ্গীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা। সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক মো. শাহ্ আযম শান্তনু ও আজিজুর রহমান তুহিন। বার্ষিক অধিবেশন উপলক্ষে প্রকাশিত হবে রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক এবং সংস্কৃতি বিষয়ে বিশিষ্টজনের লেখা প্রবন্ধের সংকলন ‘সঙ্গীত সংস্কৃতি’। 
এছাড়া প্রথম দিন পরিবেশিত হবে গীতি আলেখ্য ‘আন অমৃতবাণী’। গ্রন্থনা মহুয়া মঞ্জরী সুনন্দা ও দীপ্র নিশান্ত। নৃত্য পরিচালনা সুদেষ্ণা স্বয়ংভা অথৈ। পরিবেশনায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ ঢাকা মহানগর শাখা। 
দ্বিতীয় দিন রবিরশ্মির সুবচনে অংশ নেবেন সংস্কৃতিজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। পরিবেশিত হবে লাইসা আহমদ লিসার সঙ্গীত ও শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য পরিচালনায় গীতি আলেখ্য ‘সবার উপরে মানুষ সত্য’। গ্রন্থনা জয়ন্ত রায়। পরিবেশনায় ছায়ানট। 
শেষ দিন থাকবে প্রতিনিধি সম্মেলন এবং তামান্না রহমানের পরিচালনায় নৃত্যম নৃত্যশীলনের পরিবেশনায় নৃত্য আলেখ্য ‘বিদায় অভিশাপ’।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি