আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

সিলেটে আর্য্যশ্রাবক বনভান্তের জন্মবার্ষিকীতে সমবেত প্রার্থনা

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ১২:৫৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ১২:৫৯:১৯ পূর্বাহ্ন
সিলেটে আর্য্যশ্রাবক বনভান্তের জন্মবার্ষিকীতে সমবেত প্রার্থনা
সিলেট, ২২ জানুয়ারী : বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার ও মানবজাতির কল্যাণকামী দেব-মানব পূজ্য আর্য্যশ্রাবক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকীর পুণ্যস্মৃতি স্মরণে সিলেটে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সিলেট মহানগরীর শেখঘাটস্থ বাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংঘ প্রধান হিসাবে উপস্থিত থেকে সমবেত প্রার্থনা পরিচালনা করেন কুমিল্লা মৈত্রী বন বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দসার থের, প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মৈত্রী বন বিহারের অন্তেবাসী ভদন্ত বিনয়দর্শী থের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন রাঙ্গামাটি নানিয়ারচর মংখোলা পূর্বরাম বন বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে রাঙ্গামাটি রাজবন বিহারের অন্তেবাসী ভদন্ত স্মৃতিসার ভিক্ষু, ভদন্ত মুক্ত ভিক্ষু, ভদন্ত আনন্দযোগ ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন সীমান্ত বড়ুয়া জয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা বরনময় চাকমা, উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক লুনা বড়ুয়া, শেলু বড়ুয়া ও সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা