আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

আটলান্টিক সিটির মেয়র পদে মার্টি স্মল পুনরায় প্রার্থী হলেন 

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০১:০২:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০১:০২:৪৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির মেয়র পদে মার্টি স্মল পুনরায় প্রার্থী হলেন 
আটলান্টিক সিটি, ২২ জানুয়ারী : আটলান্টিক সিটির মেয়র পদে পুনরায় লড়বেন বর্তমান মেয়র মার্টি স্মল। আগামী দশ জুন, মংগলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে তিনি ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে  প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গতকাল মংগলবার সন্ধ্যায় স্থানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত জনাকীর্ণ  সুধী সমাবেশে তুমুল হর্ষধ্বনির মধ্যে মার্টি স্মল তাঁর প্রার্থীতা ঘোষণা করেন। আটলান্টিক সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কলিম শাহবাজ এর সঞ্চালনায় সুধী সমাবেশে সিটি কাউন্সিল সভাপতি এ‍্যারন রেনডলফ, মেয়রের চীফ অব স্টাফ আর্নেস্ট ডি করসি, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, কাশওয়ান ম্যাকিনলে, কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফেনি মার্শাল,প‍্যাটরিসিয়া বেইলি ও সোহেল আহমদ সহ বিভিন্ন কমিউনিটির ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা মেয়র মার্টি স্মলের মেয়াদকালীন সময়ে আটলান্টিক সিটির আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা  মার্টি স্মলকে মেয়র পদে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
মেয়র মার্টি স্মল সুধীজনদের সামনে তাঁর মেয়াদকালে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। এছাড়া তিনি আগামী মেয়াদে তাঁর বিভিন্ন কর্মপরিকল্পনাও তুলে ধরেন।
সভা চলাকালে “ফোর মোর ইয়ার” শ্লোগানে ক্ষণে ক্ষণে সভাস্থল প্রকম্পিত হয়ে ওঠে। উল্লেখ‍্য, ২০১৯ সাল থেকে মার্টি স্মল আটলান্টিক সিটির মেয়র পদে আসীন আছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স