আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে জমজমাট সংবর্ধনা অনুষ্ঠান

  • আপলোড সময় : ২৩-০১-২০২৫ ১২:৩৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৫ ১২:৩৮:১৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে জমজমাট সংবর্ধনা অনুষ্ঠান
আটলান্টিক সিটি, ২৩ জানুয়ারী : আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ী তিন প্রবাসী বাংলাদেশিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি। গতকাল ২২ জানুয়ারি, বুধবার রাতে সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা  অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, সম্মাননা স্মারক প্রদান, সংগীত অনুষ্ঠান, নৈশভোজ ইত্যাদি। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে পাঠ, দোয়া ও মোনাজাত করেন মওলানা আবদুল হাই, গীতা থেকে পাঠ করেন জয়ন্ত সিনহা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র। অতিথি ছিলেন কাউন্সিল এট লারজ  স্টিফেনি মার্শাল, লোকাল ৫৪ সভাপতি ডোনা ডি কাপ্রিও প্রমুখ।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনির এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমেদ, আবদুর রফিক, নূরুন্নবী চৌধুরী শামীম, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, গিয়াসউদদীন পাঠান, মোঃ আইউব,মোঃ মামুন, ফরহাদ সিদ্দিকী, মোঃ দিদার, জয়দেব কর্মকার, শফিকুর রহমান, সিরাজুল ইসলাম, কুতুবউদদীন এমরান, হারুণুর রশীদ, আমীর কাশ্মীরি, আনজুম জিয়া, কাশওয়ান ম‍্যাকিনলে, কাঞ্চন বল, সামসুল ইসলাম শাহজাহান, সৈয়দ মোঃ কাউসার, সৈয়দ শহীদ, মোঃ আলম বাবু, আজিজুল ইসলাম ফেরদৌস, ওবায়দুল্লাহ চৌধুরী, কাজল সরকার, সোহেল মালিক, মিরাজ খান, শহীদ খান প্রমুখ। বক্তারা কমিউনিটিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান, যাতে করে আগামীতে বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি সাফল্য অর্জন সম্ভব হয়।

উল্লেখ্য, নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে প্রথমবারের মতো প্রধান তিনটি পদে প্রবাসী বাংলাদেশিরা জয়লাভ করেছেন। সংগঠনের সভাপতি পদে ঢাকার মগবাজারের বাসিন্দা মোহাম্মদ তানভির হাসান, সহসভাপতি পদে চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা জাকিরুল ইসলাম খোকা ও সাধারন সম্পাদক পদে টাংগাইলের ঘাটাইলের বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস জয়ের মালা গলায় পরেন। বিভিন্ন কমিউনিটির লোকজনের অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্হানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স