আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

খুলনায় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১২:৪৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১২:৪৮:৪২ অপরাহ্ন
খুলনায় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
খুলনা, ২৪ জানুয়ারি (ঢাকা পোস্ট) : দুর্বৃত্তদের প্রকাশ্য গুলিতে অর্নব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে খুলনা নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অর্নব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এম‌বিএর ছাত্র‌ ছিলেন। তার রোল নং ২৩০৩১৭। বিষয়‌টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, হল প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
স্থানীয়দের বরাতে সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, রাত পৌনে ৯টার দিকে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন অর্ণব। ওই সময় ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিহত অর্নবের বন্ধু ফাহিম বলেন, হঠাৎ গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি লোকজন জড়ো হয়ে আছে। এ সময় হেলমেট ফেলানো দেখে বুঝতে পেরেছি আমার বন্ধু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অর্নব ও আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়ি। 
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাতে তেতুলতলা এলাকায় অর্নব কুমার সরকারকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে তদন্ত চলছে। 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স