আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল
সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় সভায় রহমত আলী

দ্রুত সংবাদ পৌছাতে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০৪:২৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০৪:২৯:৫৮ অপরাহ্ন
দ্রুত সংবাদ পৌছাতে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই
সিলেট, ২৫ জানুয়ারী :আজ দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শনে আসেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট, দর্পন টিভি ইউকে এর প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক রহমত আলী ও লন্ডনের উইটনি সিটির কাউন্সিলর,ব্রিটেনের মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্ব কনজার্ভেটিভ পার্টির নেতা হাফেজ আবদুল মুবিন। এসময় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ও  ক্লাবের প্রবাসী সদস্য খসরুজ্জামান পারভেজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামীতে গণমাধ্যমে নেতৃত্ব দিবে অনলাইন মিডিয়া। অনলাইন গণমাধ্যম পুরো বিশ্বে মানুষের কাছে খুব দ্রুত সংবাদ সরবরাহ করছে।
মতবিনিময় সভায় হাফেজ আবদুল মুবিন বলেন, অনলাইন গণমাধ্যম পুরো বিশ্ব জুড়ে। বর্তমানে সবকিছু অনলাইন নির্ভর। আমরা প্রবাসে থেকে দেশের খবর দ্রুত পেয়ে যাই অনলাইন গণমাধ্যমকর্মীদের জন্য। অনলাইন প্রেসক্লাবের ভূঁয়সী প্রশংসা করে বলেন, অনলাইন গণমাধ্যমকর্মীদের এক ছাদের নিচে নিয়ে আসায় আমি অত্যন্ত আনন্দিত। অনলাইন প্রেসক্লাব এগিয়ে যাক বিশ্বজুড়ে।
মতবিনিময় সভায় প্রবীণ সাংবাদিক রহমত আলী বলেন, অনলাইন গণমাধ্যম আমার খুব প্রিয়। আমি নিজে অনলাইন সংবাদ নির্ভর। অনলাইন গণমাধ্যমের সাথে আমি সারাজীবন সম্পৃক্ত থাকতে চাই। অনলাইনের কোনো সীমারেখা নেই। তাই জনগণের মধ্যে দ্রুত সংবাদ পৌছাতে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই।
ক্লাবের সাধারণ সম্পাদক  এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় উক্ত  মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার,পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ,কার্যকরী কমিটির সদস্য মোঃ আব্দুল হাছিব,  ক্লাবের প্রবাসী সদস্য খছরু জ্জামান পারভেজ, ক্লাবের সাধারণ সদস্য তাসলিমা খানম বীথী, ফাহাদ মারুফ, রেড টাইমস সিলেট ব্যুরো চীফ উৎফল বড়ুয়া, আহমেদ পাবেল, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার শেখ জাবেদ আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস