আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১২:৫৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০১:১১:৫৯ পূর্বাহ্ন
নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
নরসিংদী, ২৬ জানুয়ারি (ঢাকা পোস্ট) : নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট থেকে বাঁশগাড়ি ইউনিয়নে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটা ও বন্দুক যুদ্ধে একজন নিহত হন। আওয়ামী লীগ সমর্থিত জাকির হাসান রাতুল ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল।
নরসিংদী সদর হাসপাতালের (আরএমও) ডা. মাহমুদুল কবীর বাসার বলেন, আলমগীর নামে একজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামে লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ঢাকা পোস্টকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাকির হাসান রাতুল সমর্থিত দুইজন ও আশরাফুল ইসলামের একজন নিহত হন। দু’পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি। তবে আরও দুজন নিহতের ব্যাপারে হাসপাতাল ও থানা থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের