আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০১:০৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০১:০৫:৫১ পূর্বাহ্ন
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা
পেশোয়ার, ২৬ জানুয়ারী : পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন ঘোষণা করেছেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে বলেও জানান তিনি।  রোববার (২৬ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ২৫ জানুয়ারি পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে পর্যটন, শিক্ষা, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি পাবে।
হাইকমিশনার ইকবাল হুসেইন আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার ওপরও গুরুত্ব দেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণরা তাদের অধিকার সম্পর্কে কথা বলতে সক্ষম হচ্ছে। তিনি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশি পণ্যের চাহিদার কথা উল্লেখ করেন। এছাড়া, চট্টগ্রাম ও করাচির মধ্যে শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য চলছে বলে তিনি জানান। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ