আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটি তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানবশক্তি তৈরী করেছে : ড. জহিরুল

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৩ ১১:৪৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৩ ১১:৪৪:৪১ পূর্বাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটি তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানবশক্তি তৈরী করেছে : ড. জহিরুল
সিলেট, ০৩ মে : দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “তথ্য প্রযুক্তি খাতের জন্য ৪র্থ শিল্প বিপ্লব সম্ভাবনা ও চ্যালেঞ্জের। আমাদেরকে  চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভাবনা কাজে লাগিয়ে আগামীর বিশ্বে টিকে থাকতে হবে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি গত দু দশকে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানবশক্তি তৈরী করেছে। এ প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটরা গুগল, অ্যামাজন, নিউইয়র্ক স্টকএক্সচেঞ্জসহ দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহে কাজ করছেন। সফল উদ্যোক্তা তৈরীতেও মেট্রোপলিটন ইউনিভার্সিটি দেশের শীর্ষে রয়েছে। আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা সায়েন্স নিয়ে আমরা কাজ করছি। সেজন্য আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটির অবকাঠামো উন্নয়নের দিকে নজর দিচ্ছি। খুব কম সময়ের মধ্যে আরও কয়েকটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে। আমি এজন্য বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যন তানভীর এমও রহমান চৌধুরীকে ধন্যবাদ জানাই।
আজ ৩ মার্চ বৃহস্পতিবার সকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধনকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক উপরোক্ত কথাগুলো বলেন। শুরুতে ফিতা কেটে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর। পরে তিনি কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন। 

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মাহফুজুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর  ড. মো. নজরুল হক চৌধুরী, ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মো.  তাহের বিল্লাল খলিফা। এসময় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাশ, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কাজী অহিদুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মোঃ মাসুদ রানা, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ইংরেজী বিভাগের প্রধান অনিক বিশ্বাস, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইএলটি) ড. রমা ইসলাম, রেজিস্ট্রার তারেক ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইএলটি) ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম, পরিচালক (অর্থ) মো. ইনামুল হক, আইটি বিভাগের সহাকারি পরিচালক সামির আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল