আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

কার্ডিফে ফিরুজ আলীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল 

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৬:২২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৬:২২:৪২ অপরাহ্ন
কার্ডিফে ফিরুজ আলীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল 
কার্ডিফ, ২৭ জানুয়ারী : ওয়েলস কুলাউড়া সোসাইটি ইউকের  উদ্যোগে সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক চেয়ারম্যান, জালালিয়া মসজিদ ও বাংলাদেশ সেন্টার এর ট্রাষ্টি মরহুম আলহাজ্ব ফিরুজ আলীর স্মরণে গত ২৬ জানুয়ারি কার্ডিফের বাংলাদেশ সেন্টারে এক শোক সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
ওয়েলস কুলাউড়া সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি কমিউনিটি লিডার  সৈয়দ আমান উল্ল্যাহ খোকন এর সভাপতিত্বে এবং সংগঠন এর  সেক্রেটারি বদর উদ্দিন চৌধুরী বাবর ও ওয়েলসের কমিউনিটি সংগঠক আলহাজ্ব লিয়াকত আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলার সাবেক ডেপুটি  লর্ড মেয়র আলহাজ্ব আলী আহমেদ,  বিশেষ অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির, মরহুম এর পুত্র  মিনহাজ আলী জেপি, শেখ মোহাম্মদ আনোয়ার, আবুল কালাম মুমিন, জালাল উদ্দীন চৌধুরী,আলহাজ্ব আসাদ মিয়া, নজিব আলী, মুহিবুর ইসলাম মায়া, ইকবাল আহমেদ ও সুমন আলী বক্তব্য রাখেন। 
সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন মাওলানা জালাল উদ্দীন, ও দোয়া পরিচালনা করেন  হাফিজ মাওলানা  ফারুক আহমেদ। মরহুম ফিরুজ আলী একজন সাদা মনের মানুষ ছিলেন, তিনি এখানকার কমিউনিটির উন্নয়নে ও এলাকার মসজিদ মাদ্রাসা স্কুল সহ মানবতার কল্যাণে নিষ্টা ও নিরলসভাবে  কাজ করে গেছেন বলে উল্লেখ করে বক্তারা তাঁর মৃত্যুতে কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে অভিমত ব্যাক্ত করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত